chandpurdarpan
১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন : ড. জালাল উদ্দিন

স্টাফ রিপোর্টার :

মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর ২০২৫) মধ্য লুধুয়ায় ফতেপুর পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিল ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-২ আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

জালাল উদ্দিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন। তিনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকে। আর তিনি অসুস্থ হলে বাংলাদেশ কাঁদে।

তিনি আরো বলেন, আপনারা সবাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে দোয়া করবেন। বাংলাদেশের প্রয়োজনে মহান আল্লাহ যাতে তাঁকে সুস্থ করে দেন। আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ খুবই জরুরি। তিনি বলেন, ধানের শীষকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধানের শীষ প্রতীক আঠারো কোটি মানুষের মানুষের আবেগ ও ভালবাসা। ধানের শীষ বিজয়ী হলে সাধারণ মানুষ বিজয়ী হবে।

উপজেলা বিএনপির সদস্য বোরহান দেওয়ানের সভাপতিত্বে ও মনজুর দেওয়ানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম। ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদল নেতা ফরহাদ হোসেন ও মহন মিয়ার আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ হাসান টিপু, উপজেলা যুবদলের সদস্য ফরহাদ হোসেন, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদল নেতা জসিম উদ্দিনসহ শত শত নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০