chandpurdarpan
১ ডিসেম্বর ২০২৫, ১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন হাজার মানুষের চিকিৎসা সেবা

 

স্টাফ রিপোর্টার :

দেশব্যাপী ডেঙ্গু জ্বর ও চিকুনগুনিয়া রোগের ভয়াবহ বিস্তারের প্রেক্ষাপটে জনসচেতনতা বৃদ্ধি ও অসহায় মানুষের চিকিৎসা নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনকল্যাণমূলক নির্দেশনা অনুসরণ করে চাঁদপুরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প। গতকাল রোববার (৩০ নভেম্বর) পুরান বাজার ওসমানিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এবং চাঁদপুর জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় এই দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করা হয়।

মেডিসিন, ডায়াবেটিস, গাইনি, অর্থোপেডিক, নাক-কান-গলা, হৃদরোগ, চক্ষু, লার্জি ও চর্মরোগসহ বিভিন্ন বিভাগের ১৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক ১ ও ২নং ওয়ার্ডের প্রায় ৩ হাজার অসহায়, কর্মজীবী ও সাধারণ মানুষকে ফ্রি চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, ডায়াবেটিস, গাইনী, অর্থোপেডিক, নাক কান গলা, হৃদরোগ, চক্ষু, লার্জি ও চর্মরোগসহ বিভিন্ন বিভাগের ১৭ ডাক্তার সেবা প্রদান করে। সেবা প্রদানকারী ডাক্তাররা হলো- জেলা ড্যাব সভাপতি ডা.  মোবারক হোসেন চৌধুরী (সার্জারী), ড্যাব সংগঠক ডা. সৈয়দ আহমেদ কাজল, নূরে আলম মজুমদার, মাহবুবুল আলম, মামুন, ডা. মো. সজীব,  ডা. মীর মো. আকরাম আলী, চক্ষু বিশেষজ্ঞ রাশেদুল ইসলামসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা। এছাড়াও ডিপ্লোমা চিকিৎসক প্রদীপ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, শাহাদাৎ হোসেন, হাবিবা, টিপু।

ফ্রি মেডিকেল ক্যাম্প চলাকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সদস্য ফরিদ আহমেদ বেপারী, পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম নজু বেপারী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিছ বেপারী, সাধারণ সম্পাদক মো. আছলাম তালুকদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের তাছির বেপারী, সাধারণ সম্পাদক মো. দুলাল খান, সহ-সভাপতি মো. রব মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ভুট্টু শেখ, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রফিক মিজি, সাধারণ সম্পাদক মো. মেহেদী মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক রাজিব দাস, আবু জাফর খান, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আবুল হোসেন খান, সহ-সভাপতি মানিক সর্দার, ২নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি পারভিন বেগম, সাধারণ সম্পাদক কুলসুম বেগম, ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক আবু ইউসুফ জিসান, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল হাওলাদার, রাজিব শেখসহ ১ ও ২নং ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, ডেঙ্গু–চিকুনগুনিয়া পরিস্থিতি বিবেচনায় আগামী দিনগুলোতে চাঁদপুরের আরও বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প, সচেতনতামূলক কার্যক্রম ও ওষুধ বিতরণ অব্যাহত থাকবে।

চাঁদপুর জেলা ড্যাব সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী বলেন, চাঁদপুর জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় ও ড্যাবের তত্ত্বাবধানে পুরাণ বাজার ১নং ও ২নং ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক দিকনির্দেশনা ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৭ জন ডাক্তারের সমন্বয়ে তিন হাজার মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছে আপনারা সকলে তার জন্য দোয়া করবেন।

জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল বলেন, মেডিকেল ক্যম্পের নির্দেশক হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ব্যবস্থা করেছে চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। চাঁদপুরে ড্যাবের আয়োজনে ১৭জন চিকিৎসক প্রায় ৩ হাজার মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধ দিয়েছে। ১নং ও ২নং ওয়ার্ডের নেতা-কর্মীরা যারা অসুস্থ রয়েছে তাদের এনে চিকিৎসা সেবা দিচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০