chandpurdarpan
২৮ নভেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমান এ দেশেন প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারই ফ্যামিলি কার্ড পাবে : শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে  বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে এক মহাসমাবেশের রূপ নেয়। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে গ্রাম থেকে গ্রাম, বাড়ি থেকে বাড়ি সবখানেই ছিল মানুষের ঢল, উৎসাহ আর উচ্ছ্বাসের দৃশ্য।

একাধিক উঠান বৈঠক ও গণসংযোগে নেতৃত্ব দেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে স্থানীয় জনগণের সমস্যার কথা শোনেন, তুলে ধরেন ধানের শীষের উন্নয়ন অঙ্গীকার এবং ভবিষ্যৎ পরিকল্পনা।

গণসংযোগকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, এদেশে সোনার বাংলা দেশ। আপনারা আমরা মিলে আবারো সোনার বাংলা বানাবো। আপনারা সবাই ধানের শীষের একটি করে ভোট দিয়েন। ধানের শীষে ভোট দিলে এই এলাকায় উন্নয়ন হবে। আমাদের নেতা তারেক রহমান এ দেশেন প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারই ফ্যামিলি কার্ড পাবে।

তিনি আরো বলেন, স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে। বাচ্চাদের পড়ালেখার জন্য ভালো মানের শিক্ষক রাখা হবে। তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হলেই তা সম্ভব। ধানের শীষে ভোট দিলে আমি পাবো, আমি পেলে তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে। আপনাদের সন্তান হিসেবে এই এলাকার উন্নয়ন করতে পারবো।

শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিবেন। আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আপনাদের সকল ধরনের সেবায় আমাকে পাবেন।

দিনের শুরুতে ইউনিয়নে ৯নং ওয়ার্ডের নুরুল্লাহপুর এলাকার আবু গাজীর বাড়িতে উঠান বৈঠকের মাধ্যমে কর্মসূচির শুরু করেন। এরপর ইউনিয়নে ৯নং ওয়ার্ডের তালুকদার বাড়িতে উঠান বৈঠক, সরকার বাড়ি উঠান বৈঠক, ৬নং ওয়ার্ডের গাবতলি, ধনপর্দ্দি এলাকায় গণসংযোগ, সকাল সাগে ৯টায় জয়নাল আবেদীন মিজি বাড়িতে উঠান বৈঠক, ইয়াজউদ্দিন মিজি বাড়ি, হাশেমে বাড়ি মাওলানা ভিলায় উঠান বৈঠক, কানাই মাস্টার বাড়ি, বড় খান বাড়ি উঠান বৈঠকসহ পুরো ইউনিয়নের গ্রাম, বাড়িঘর ও বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন এবং মানুষের খোঁজখবর নেন।

গণসংযোগে জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, প্রবাসী কল্যাণ সম্পাদক আবু তাহের মতিন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, সদস্য কাজী রফিকুল ইসলাম মিন্টু, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহীন আক্তার শানু, সাধারণ সম্পাদক নাছরিন রহমান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাড. কাইয়ুম খান, জেলা ছাত্রদলেন সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ খান, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কামাল মিয়াজী, সাধারণ সম্পাদক সো. হারুন খানসহ লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের অবহেলা, অনুন্নয়ন ও বিভিন্ন জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে মানুষ এবার পরিবর্তনের অপেক্ষায়। আর সেই পরিবর্তনের নেতৃত্বে তারা দেখছেন শেখ ফরিদ আহমেদ মানিককে।

তরুণদের উদ্যোগ, নারীদের সক্রিয়তা এবং প্রবীণদের সমর্থনে পুরো ইউনিয়ন একসময় পরিণত হয় নির্বাচনী উৎসবে। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের অনিয়ম, অবহেলা, দুর্ভোগ থেকে মুক্তি ও উন্নত ইউনিয়নের প্রত্যাশায় এবার তারা একত্রিত হয়েছেন ধানের শীষের পক্ষে। দিনব্যাপী চালানো উঠান বৈঠক ও গণসংযোগে প্রতিটি ঘর, প্রতিটি মুখে ছিল প্রত্যাশার আলো।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০