chandpurdarpan
২৮ নভেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহরাস্তিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে বেকারিকে অর্থদণ্ড

মোঃ মাসুদ রানা, শাহরাস্তি :

শাহরাস্তিতে  অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের দায়ে বি-বাড়িয়া ফুড এন্ড বেকারী-কে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার  (২৭ নভেম্বর) দুপুরে শাহরাস্তি পৌরশহরের কাজিরকামতা মহল্লায় কোম্পানির কারখানায় উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করেন। এতে অভিযুক্ত প্রতিষ্ঠানটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারার যথাযথ প্রয়োগ করে এ দণ্ড প্রদান ও আদায় করেন শাহরাস্তি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নির্দেশনায় পরিচালিত অভিযানে দেখা যায়, বেকারিটি স্বাস্থ্যবিধি না মেনে ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি করছিল।ওই সময়  সংশ্লিষ্ট ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক ব্যবস্থা অনুযায়ী অর্থদণ্ড প্রদান  করা হয়। অভিযান সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, খাদ্যের গুণগত মান নিয়ে কোনো আপস নেই। জনগণের স্বাস্থ্যের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বে দেখা হচ্ছে। আইন অনুযায়ী যেকোনো প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। অভিযানে শাহরাস্তি মডেল থানার এসআই মোহাম্মদ মনির হোসেন সঙ্গীয় ফোর্স এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা  সহযোগিতা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০