chandpurdarpan
২৬ নভেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শীতের আগমনে খেজুর গাছে রসের হাড়ি ঝুলাতে ব্যস্ত গাছিরা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে খেজুর গাছ

সুজন চৌধুরী :

শীতের আগমন শুরু হয়ে গেছে। বেশ কয়েকদিন যাবত শীতের দাপট দিন দিন বেড়েই চলছে। আর এদিকে গাছিরা খেজুরের রস সংগ্রহের জন্য আগের মতো দেখা যাচ্ছে না গাছিদের রস সংগ্রহে খেজুর গাছ কাটতে। শীতের আগমনের সুবাতাস মানেই খেজুর রসের মৌ মৌ গন্ধ। বর্তমানে এখন আর গ্রামাঞ্চলে খেজুর গাছ দেখা যায় না। বিলীন হয়ে গেছে ঐতিহ্যবাহী খেজুর গাছ। গ্রামের মানুষ এখন আর খেজুর গাছ লাগানোর প্রতি তেমন আগ্রহ না থাকার কারণে দিন দিন তা বিলীন হয়ে যাচ্ছে অন্যদিকে যে কিছু গাছ ছিল তাও আবার বিভিন্ন ইটভাটা জ্বালানি হিসেবে ব্যবহার করার কারণে হারিয়ে গেছে। গ্রামের দু একটি খেজুর গাছ থাকলেও গাছ কাটার লোকের অভাবে খেজুর রস সংগ্রহ করা যাচ্ছে না। আগের মত এখন আর খেজুর গাছ কাটার লোক পাওয়া যায় না।

বর্তমানে খেজুর গাছ কাটা হয় এমন লোক পাওয়া দুষ্কর। গ্রামের বিভিন্ন স্থানে যে সমস্ত লোকদের খেজুর গাছ রয়েছে তাদের সাথে আলাপকালে জানান আমাদের গাছ আছে কিন্তু খেজুর গাছ কাটানো পাচ্ছি না যার কারণে খেজুরের রস থেকে আমরা বঞ্চিত হচ্ছি তারা আরো জানান আগামী কয়েক বছরের মধ্যেই হয়তোবা আমাদের খেজুরের রস থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হতে হবে তার কারণ হিসেবে তারা জানায় খেজুর গাছ এখন আর গ্রামের লোকজন না লাগানোর কারণে অন্যদিকে খেজুর গাছ কাটার গাছিয়াল না পাওয়ার কারণে এবং এই সমস্ত গাছ কাটার প্রতি মানুষের আগ্রহ না থাকার কারণেই বিশেষ করে খেজুর রস সংগ্রহ করা সম্ভব নয়। আগে শীত আসার আগেই বিভিন্ন গাছ কাটার লোকজন গাছ কেটে পরিষ্কার করে রাখত এবং শীতের আগমন ঘটলেই গাছ কেটে হাড়ি পেতে রস সংগ্রহ করা হতো বর্তমানে তার দেখা যায় না। তারা আরো জানান আগে শীতের সকালে ফজর নামাজের পরপরই গাছিয়ালরা গাছ থেকে রস সংগ্রহ করে গ্রামের বিভিন্ন স্থানে এবং গ্রামের হাটবাজারে বিক্রি করতো।

বর্তমানে এখন আর তা দেখা যায় না। খেজুর রসের ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে আমাদের সকলকে গ্রামের বিভিন্ন স্থানে খালি জায়গায় এবং রাস্তার দু’পাশে খেজুরের গাছ লাগাতে হবে এবং তা সংগ্রহ করতে হবে তাহলে আমাদের ঐতিহ্য ফিরে আসবে এবং আমরা খেজুরের রস  এবং এর বিভিন্ন প্রকার পিঠা পায়েশ এবং খেজুরের গুড় খেতে পারবো। এখনই যদি আমরা ঐতিহ্যবাহী খেজুরের গাছ সংগ্রহ না করি তাহলে আগামী প্রজন্ম ভুলেই  যাবে খেজুরের রসের কথা এবং এর থেকে তৈরি পিঠা পায়েস ও খেজুরের গুড়ের কথা। খেজুরের রস পেতে হলে এবং এর স্বাদ গ্রহণ করতে হলে আমাদেরকে খেজুরের গাছ লাগাতে হবে এবং তার সংগ্রহ করতে হবে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০