chandpurdarpan
২৬ নভেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন জনপ্রতিনিধি সাধারণ জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি : নির্বাহী অফিসার নাজিয়া হোসেন

মো. মাসুদ রানা, শাহরাস্তি :

শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন। সভাপতির বক্তব্যে ইউএনও নাজিয়া হোসেন বলেন, শাহরাস্তি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। বর্তমান স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণমানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ দমনে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সবাইকে সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলার উন্নয়ন তখনই টেকসই হবে, যখন প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হবে।

সভায় বক্তারা উপজেলার মাদক নিরসন, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, খাদ্য নিরাপত্তা, সড়ক নিরাপত্তা, জোরদার নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা শাহরাস্তি উপজেলার আইন-শৃঙ্খলাকে “ভালো ও নিয়ন্ত্রিত” উল্লেখ করে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা,শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার),মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ  মোঃ মাকসুদ আলম,

উপজেলা প্রকৌশলী মোঃ মাইনুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডা. মোঃ সরোয়ার আলম,পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ নিজাম উদ্দিন সাম্স, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফ,খাদ্য নিয়ন্ত্রক মোঃ মেজবাহ উদ্দিন,উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহান,ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোহাম্মদ আবু হাসান,শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মী ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০