chandpurdarpan
২৪ নভেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ঢাকাস্থ চাঁদপুর ও হাইমচরবাসীর মিলনমেলা ঢাকাস্থ চাঁদপুরবাসীকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, আগামী বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আপনারা যারা ঢাকায় বসবাস করছেন চাঁদপুরের ভোটার, চাঁদপুর ও হাইমচরে যে ৫ লাখ ২২ হাজার ভোটার রয়েছে, তাদেরকে আপনারা কেউ না কেউ কোনো না কোনোভাবে প্রতিনিধিত্ব করেন। আপনারা নির্বাচনী এলাকায় যাবেন এবং ধানের শীষে ভোট দিতে জনগণকে উদ্ধুদ্ধ করবেন, নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন। আপনারা কেউই এ নির্বাচনটাকে সহজভাবে নেবেন না। নির্বাচনটা অনেক কঠিন হবে। বিশেষ করে চাঁদপুরে ৩৩ শতাংশ তরুণ ভোটার রয়েছে। এর মধ্যে প্রায় ২০ শতাংশ ভোটার ধানের শীষ মার্কায় ভোট দিবে। তাদের সঙ্গে আমি যখন কথা বলি তারা বিষয়টি তখন পজিটিভলি নেয়।

রোববার (২৩ নভেম্বর ২০২৫) বিকেলে ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকাস্থ চাঁদপুর ও হাইমচরবাসীর মতবিনিময় সভায় শেখ ফরিদ আহমেদ মানিক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্যে আমরা শান্তিমতো বসবাস করতে পারছি এবং উন্মুক্তভাবে কথা বলার সুযোগ পেয়েছি। আজকে থেকে গত ২০২৪-এর ৫ আগস্টের পূর্বে আমরা ঠিকমতো ঘরে ঘুমাতে পারিনি। গত ১৫ বছরে চাঁদপুরে তেমন কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে আপনারা জানেন, চাঁদপুর-হাইমচরে চলাচলের যে প্রধান রাস্তাটি রয়েছে, তার অবস্থা খুবই বেহাল। আগামীতে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তাহলে এই রাস্তাটিকে প্রশস্ত করা হবে। পাশাপাশি চাঁদপুর-হাইমচর মেঘনা নদীর পাশ দিয়ে একটি রিভার ড্রাইভ সড়ক তৈরি করা হবে। চাঁদপুর ও হাইমচরে দুটি অর্থনৈতিক অঞ্চল করা হবে।

তিনি বলেন, চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জায়গা অধিগ্রহণের নামে বিপুল অর্থ তছরূপ করার চেষ্টা করা হয়েছিলো। ইতোমধ্যেই শাহমাহমুদপুর ইউনিয়নে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্যে জায়গা নির্ধারণ করা হয়েছে। সেখান থেকে জায়গা অধিগ্রহণ করার সময় কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না।

ঢাকায় বসবাসকারী যে সকল ভোটার রয়েছেন আপনারা পরিবার পরিজন নিয়ে এলাকায় যাবেন। ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্যে কাজ করবেন। নারী ও তরুণ ভোটারদের ধানের শীষের পক্ষে আকৃষ্ট করতে হবে। চাঁদপুরের পাঁচটি আসনে যদি ধানের শীষ জয়ী হয়, চাঁদপুরবাসীকে উন্নয়নের জন্যে চিন্তা করতে হবে না। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পর্যায়ক্রমে সমস্যাগুলোর সমাধান হবে।

তিনি ঢাকাস্থ চাঁদপুরবাসীকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, ইনশাল্লাহ বিজয় আমাদের হবে।

ঢাকাস্থ চাঁদপুর-হাইমচরবাসীর উদ্যোগে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আবুল কালাম আজাদ।

আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের পরিচালনায়

বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক এমপি রাশেদা বেগম হীরা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল উদ্দিন চৌধুরী ও কেন্দ্রীয় নেতা আবু তাহের পাটোয়ারী। আরো বক্তব্য রাখেন তেজগাঁও থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আজাদ খান, বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ব্যবসায়ী নুরুল ইসলাম খান, মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, চাঁদপুর জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক আলহাজ্ব মো. আজহার উদ্দিন মিয়া, জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ঢাকা স্পোর্টস ব্যবসায়ী নেতা আলহাজ্ব মো. আবুল কালাম জমাদারসহ ঢাকাস্থ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মঞ্চে উপবিষ্ট ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিনুল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝিসহ ঢাকা ও চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী।

এদিন দুপুর থেকে ঢাকায় বসবাসকারী চাঁদপুর ও হাইমচরের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। এ সময় ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ এক বিএনপিকে দেখা যায়। ‘মানিক ভাই ধানের শীষ’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলার মাঠে কোনো মেলার আয়োজন করতে দেয়া হবে না : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুর জেলায় এইচএসসির চেয়ে পাসের হার বেশি আলিম ও ভোকেশনালে

২

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে পঁচা ইলিশ জব্দ ও জরিমানা

৩

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

৪

চাঁদপুরে সড়ক ও ফুটপাতের অবৈধ দখলদারদের চিহ্নিত করতে সড়ক বিভাগকে আদালতের নির্দেশ

৫

লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির হার বাড়ছে : চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

৬

চাঁদপুর ট্রাফিকের তিন মাসের অভিযানে ৩৫২৭ মামলা, জরিমানা আদায় ১ কোটি ৪ লাখ টাকা

৭

সড়ক নিরাপদ রাখতে সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন : জেলা প্রশাসক

৮

নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে মাছ শিকারে নদীতে নামছে

৯

চাঁদপুরে জেলেদের  বরাদ্দকৃত চাল চুরির ঘটনায় প্রতিবেদন চেয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

১০

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা চিকিৎসকের কার্যক্রম বন্ধের নির্দেশ

১১

চাঁদপুরে শব্দ দূষণ বিরোধী অভিযান ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ

১২

নজরুল-বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থীর সাফল্য

১৩

কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না, সে যত বড় প্রভাবশালীই হোক : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৪

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৪০ জেলে আটক ॥ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

১৫

এই দেশের উপর প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৬

আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৭

উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে : বেপজা’র নির্বাহী পরিচালক 

১৮

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৩৩ লাখ টাকা কেলেঙ্কারির অভিযোগে প্রধান শিক্ষকসহ বরখাস্ত ২

১৯

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে চির নিন্দ্রায় শায়িত  বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান

২০