chandpurdarpan
২৪ নভেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শতবর্ষী রসুল গাজীকে ঘর তৈরি করে দিলেন শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার :

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শতবর্ষী রসুল গাজীকে নতুন ঘর নির্মান করে দিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। গতকাল রোববার বাদ আছর চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন ৭নং ওয়ার্ডের তুলাতলী এলাকায় শতবর্ষী রসুল গাজীর কাছে চাবি হস্তান্তরের মাধ্যমে নির্মান করা নতুন ঘর বুঝিয়ে দেন বিএনপির নেতৃবৃন্দ।

এরপূর্বে শতবর্ষী রসুল গাজী নতুন ঘরে মিলাদ ও দোয়া করা হয়। এসময় মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

ঘর হস্তান্তর ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন মাঝি, সদস্য অ্যাড. আলম খান মঞ্জু, কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জিসান আহমেদ, তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল আহসান, সাধারণ সম্পাদক মো. শাহাদাত মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর সর্দার, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আইযুব আলী, সাধারণ সম্পাদক মো. শাহালম দর্জি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ওমর গাজী, সাধারণ সম্পাদক মো. কাউছার আখন্দ, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী অহিদা আক্তার মুন্নি, সাধারণ সম্পাদক শিল্পী বেগম, সাংগঠনিক সম্পাদক মিতু আক্তারসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করতে আসলে। শতবর্ষী রসুল গাজীর জরাজীর্ণ ঘরে কষ্টের জীবনযাপন চোখে পড়ে। বিষয়টি তারা সোশ্যাল মিডিয়ার প্রচার করলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে।তারেক রহমান চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে রসুল গাজীর জন্য একটি নতুন বাড়ি তৈরির নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পরপরই শেখ ফরিদ আহমেদ মানিক নিজ উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং জেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দ্রুত ঘর নির্মাণের দায়িত্ব দেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০