chandpurdarpan
২৩ নভেম্বর ২০২৫, ১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের হাতে কোনদিন গণতন্ত্র নিরাপদ ছিল না : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান

 

কচুয়া অফিস :

আওয়ামী লীগের হাতে বাংলাদেশের গণতন্ত্র কোনদিন নিরাপদ ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান।

শনিবার বিকেলে কচুয়া সরকারি ডিগ্রী কলেজ মাঠে কচুয়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো। আওয়ামী লীগ এ কথা পরিবর্তন করে তারা করেছে আমার ভোট আমি দিবো দিনের ভোট রাতে দিব। গণতন্ত্র কোনদিন তাদের হাতে নিরাপদ ছিল না। যে কারণে আজকে তারা বাধ্য হয়েছে গণতন্ত্রকামী বাংলাদেশের মানুষের কাছ থেকে লজ্জায় মাথা নত করে দেশ থেকে পালিয়ে যেতে।

বক্তব্যের এক সময় তিনি চাঁদপুর ১ আসনে (কচুয়া উপজেলায়) দলীয় মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের হাতে দলীয় প্রতীক তুলে দেন।

আয়োজিত জনসভায় প্রধান বক্তা হিসেবে সাবেক শিক্ষা মন্ত্রী ও চাঁদপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আ ন ম এহসানুল হক মিলন বলেন, ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। যে নেতা অধীর আগ্রহে বসেছিলেন দেশমুক্ত হওয়ার পর দেশে ফিরবেন , তিনি আজ পর্যন্ত দেশে আসতে পারেন নি। আমার নেতার সাথে চালাকি করে লাভ নেই। যখন কেউ কেউ বলছেন নির্বাচন বর্জন করবেন। তখন দলীয় মনোনয়ন ঘোষণা করে তিনি দেশকে নির্বাচনমুখী করে দিয়েছেন। এ সময় তিনি চাঁদপুর ১ আসনে ধানের শীষ মার্কা নির্বাচিত করে তারেক জিয়াকে উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা বিএনপি’র সভাপতি মো: খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর অধ্যক্ষ মাওলানা শাহ নেসারুল হক ও ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের দলে দলে যোগদান করায় সমাবেশেটি জনসমুদ্রে রূপ নেয়। জনসভা শুরুর পূর্বে কচুয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঢাকঢোল বাজিয়ে দলে দলে জনসভায় যোগদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০