chandpurdarpan
২১ নভেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে মানবিক রাষ্ট্রের পাশাপাশি, সকল নাগরিক সুবিধা বৃদ্ধি করা হবে : লায়ন ইঞ্জি: মমিনুল হক

মোঃ মাসুদ রানা, শাহরাস্তি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ- শাহরাস্তি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব লায়ন ইঞ্জিঃ মমিনুল হকের সমর্থনে ধানের শীষ প্রতীকের ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নে মোট ৭টি গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। চিতেষী পূর্ব  ইউপি বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউপি বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম বিএসসি।

প্রধান অতিথির বক্তব্যে দিতে গিয়ে প্রধান অতিথি  বক্তব্যে ইঞ্জিঃ মমিনুল হক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কোনো নাগরিকের ওপর জুলুম-নির্যাতন, হয়রানি বা মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ করা হবে। ক্ষমতার দাপট ও দরবার সংস্কৃতির অবসান ঘটিয়ে একটি মানবিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য। তিনি বলেন, সময়োপযোগী বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে। সাধারণ মানুষের কল্যাণে রেশন কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড ও ‘আদার কার্ড’ চালুর মাধ্যমে জনসেবা প্রাতিষ্ঠানিক রূপ পাবে।সামাজিক নিরাপত্তা জোরদার করা হবে এবং তরুণ সমাজকে মাদক, পরকীয়া ও পারিবারিক অশান্তি সৃষ্টিকারী ব্যাধি থেকে দূরে রাখতে সচেতনতা বাড়ানো হবে। তিনি নতুন প্রজন্মকে প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করে  ও আউটসোর্সিং খাতে যুবসমাজকে সম্পৃক্ত করা হবে বলে জানান। তিনি আরও বলেন, বর্তমানে সরকারি যে সকল ভাতা চালু রয়েছে, বিএনপি ক্ষমতায় গেলে তা আরও বৃদ্ধি করা হবে। সামাজিক নিরাপত্তা জোরদার ও নৈতিক অবক্ষয় রোধে বিশেষ করে নারীদের মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানাই। তরুণ প্রজন্মকে মাদক ও পারিবারিক অশান্তির কারণ পরকীয়ার মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রেখে মূল্যবোধ পুনরুদ্ধার অত্যন্ত জরুরি।

তিনি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জীবন সায়াহ্নে শেষবারের মত ধানের শীর্ষে ভোট  প্রার্থনা করেন ।  উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজির সঞ্চালনায় বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব  আয়াত আলী ভূঁইয়া,সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জিয়া উদ্দিন বাদল,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম,পৌর বিএনপির সদস্য সচিব এহতেশামুল হক গণি, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব চৌধুরী,পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিঃ এবিএম পলাশ,সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজি,

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন,সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন,ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান বাবলু,শ্রমিক দলের সভাপতি মোঃ হেলাল উদ্দিন দুলাল,ইউপি সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এমএসসি,এমএড, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন মাস্টার,যুবদলের সভাপতি ইব্রাহিম খলিল মঞ্জু,যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমেদ পাটোয়ারী,ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম ওসমান প্রমুখ।যেসব স্থানে পথসভা অনুষ্ঠিত হয় সেগুলো হল,বড় তুলা সপ্রাবি,কাদরা সপ্রাবি,পানচাইল সপ্রাবি,

নরহ ঈদগাঁ মাঠ,চিতোষী সুলতানিয়া মাদ্রাসা,চিতোষী আর অ্যান্ড উবির মাঠ,মনিপুর স্কুল মাঠ,এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০