chandpurdarpan
১১ নভেম্বর ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জে সরকারি চাল চুরির অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে !

গাজী মমিন, ফরিদগঞ্জ ঃ ফরিদগঞ্জে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির (ভিডব্লিউভি) আওতায় হতদরিদ্র নারীকে ফাঁকি দিয়ে সরকারি চাল চুরির অভিযোগ উঠেছে ফারুক আহমেদ মিয়াজি নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ফারুক আহমেদ মিয়াজি ওই ইউনিয়ন বিএনপির সভাপতি। এ ঘটনায় একই ইউনিয়নের শাহাপুর গ্রামের ভুক্তভোগী আয়েশা আক্তার নামে এক গৃহবধূ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের কাছে অভিযুক্তের বিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। চাল চুরির এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খোজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।
ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরে শাহাপুর গ্রামের মাইনুদ্দিন খানের স্ত্রী আয়েশা আক্তার ভিডব্লিউভি’র আওতায় চালের কার্ডের আবেদন করেন। সংশ্লিষ্ট প্রশাসনের যাচাই-বাছাই শেষে আয়েশা আক্তারের নামে ভিডব্লিউভি কার্ড নং ২৫ নিবন্ধিত করা হয়। সুযোগ বুঝে  নিজের রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে অভিযুক্ত ফারুক আহমেদ মিয়াজি আয়েশা আক্তারকে ফাঁকি দিয়ে তাঁর নিজের নামের বইতে অন্যমহিলার ছবি ব্যবহার করে প্রতি মাসে ৩০ কেজি করে গত তিন মাসে ৯০ কেজি চাল চুরি করেন। খবর পেয়ে ভুক্তভোগী আয়েশা আক্তার নিজের সকল কাগজপত্র নিয়ে চ্যালেঞ্জ করলে চলতি মাসের ৩০ কেজি চাল ভুক্তভোগী গ্রহণ করেন। তাঁর সাথে বিএনপি নেতার এমন কাণ্ডে তিনি রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন।
স্থানীয় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি  আবু সাঈদ খান ও সাধারণ সম্পাদকমোক্তার খন্দকার জানান, আয়েশা আক্তারের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে দলীয় শৃঙ্খলার বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ মিয়াজি বলেন, ঘটনাটি আমি কিছুই জানিনা। আমি মনে করি আমার বিরুদ্ধে যড়যন্ত্র চলছে। সঠিক তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারী চক্রের সকল সদস্যের বিচার চাই।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ রাজন বলেন, ভিডব্লিউড কার্ড পরিষদ গত মে মাসে কার্ড এসেছে ১২২ টি। সেখান থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এর কাছে ১৯ টি কার্ডের তাদের নাম দিতে বলি। ওনারা যে নাম দিছে তাদের নামে কার্ড হয়েছে। তারা কি করছে কার্ড সে ব্যাপারে আমি কিছু জানি না। অনিয়ম হলে সংশ্লিষ্ট প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।
সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার ফরিদগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাকছুদা আক্তার বলেন, এমন একটি বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার দৃষ্টি গোচর হয়েছে। তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, বিষয়টি খতিয়ে দেখবো। এ ঘটনার সাথে জড়িত অপরাধী যেই হউক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর-হাজীগঞ্জ সড়কে বাস চাপায় শিশু নিহত

ডিজিটাল যুগে নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা : জেলা প্রশাসক

১০

আধুনিক ফরিদগঞ্জ নির্মাণে দাঁড়িপাল্লায় ভোট দিন : মাও. বিল্লাল হোসাইন মিয়াজী

১১

রাষ্ট্রের ন্যায্য সেবা পেতে জনগণকে আর কারো পেছনে ঘুরতে হবে না : অ্যাড. মো. শাহজাহান মিয়া

১২

১৩

 যথাযোগ্য মর্যাদায় চাঁদপুর মুক্ত দিবস পালিত

১৪

আপনাদের সহযোগিতায় ধানের শীষে ভোট পেলে আমরা সকলকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করব : শেখ ফরিদ আহমেদ মানিক

১৫

চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা উদ্ধার করলো কলেজের দখলকৃত সম্পত্তি

১৬

অনেক দিন ভোট দিতে পারেননি এবার নিশ্চিতে ভোট দিকে পারবেন : শেখ ফরিদ আহমেদ মানিক

১৭

আরএমও ডা. আসিবুলকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

১৮

৭০ বছরের মমতাজ বেগমের সঞ্চয় তুলে দিলেন ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের হাতে

১৯

আজ ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস

২০