chandpurdarpan
১১ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে নদীতে জেলেদের জালে ধরা পড়ছে পাঙাশ 

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুরে নদীতে জেলেদের জালে ধরা পড়ছে পাঙাশ। ইলিশের আশায় নদীতে নেমে ইলিশ না পেয়ে হতাশ হয়ে ফিরতে হলেও কিছু পেয়ে তাদের মুখে কিছুটা হলেও তৃপ্তির হাসি দেখা যায়। দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুরের ইলিশ ঘাটে নদীর পাঙাশ মাছ প্রতি কেজি ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের মতে, এসব পাঙাশ চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে জেলেরা ধরেছেন। তবে ক্রেতাদের চাহিদা থাকলেও সরবরাহ কম থাকায় সেই চাহিদা পূরণ করা যাচ্ছে না। ফলে অনেক ক্রেতাকেই খালি হাতে ফিরতে হচ্ছে।
ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গরিবের মাছ হিসেবে পরিচিত পাঙাশের দাম এখন আকাশছোঁয়া। একজন ক্রেতা বলেন, আমরা মধ্যবিত্ত মানুষ, পাঙাশ মাছ খেয়ে কোনো রকমে জীবনযাপন করি। এখন সেই মাছের দামও হাতের নাগালের বাইরে।
খোঁজ নিয়ে জানা গেছে, মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত জেলেদের নদীতে মাছ ধরা নিষিদ্ধ ছিল। সরকারি সেই নিষেধাজ্ঞা শেষে ২৬ অক্টোবর থেকে জেলেরা নদীতে নামেন। তখন থেকেই তাদের জালে মাঝারি ও বড় আকারের পাঙাশ ধরা পড়ছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে গিয়ে দেখা যায়, ইলিশের পাশাপাশি বড় ও মাঝারি আকারের পাঙাশ মাছ বিক্রি হচ্ছে। সেদিন প্রায় ২২০ কেজি পাঙাশ উঠেছে ঘাটে, যেগুলোর ওজন ৫ থেকে ১৫ কেজি পর্যন্ত। তবে দাম বেশ চড়া।
কুমিল্লা থেকে আসা ক্রেতা বিল্লাল ও তারেক বলেন, শুনেছিলাম নদীর পাঙাশ বিক্রি হচ্ছে, তাই কিনতে এসেছি। কিন্তু এসে দেখি দাম অনেক বেশি, কিনতে পারিনি।
আরেক ক্রেতা জুবায়ের বলেন, ইলিশ কিনতে এসেছিলাম, কিন্তু দাম অনেক বেশি দেখে ভাবলাম পাঙাশ কিনব। কিন্তু সেটার দামও হাতের নাগালের বাইরে। মধ্যবিত্তরা পাঙাশ মাছ খেয়ে বেঁচে থাকি, এখন সেটার দামও আকাশছোঁয়া।
চাঁদপুর বড় স্টেশন মাছঘাটের আড়ৎদার নবীর হোসেন বলেন, আজ নদীর পাঙাশ ভালোই উঠেছে। কেজি ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছগুলোর ওজন ১০ থেকে ১৫ কেজি। পাশাপাশি পদ্মা-মেঘনার এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩ হাজার ৫০০ টাকায়, আর উপকূলীয় অঞ্চলের একই ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৭০০ টাকায়।
ঘাটের মাছ বিক্রেতা মনির হোসেন বলেন, দুই দিন আগে পাঙাশের আমদানি কম থাকায় দাম বেশি ছিল। তখন কেজি ১০০০ থেকে ১১০০ টাকায় বিক্রি হয়েছে। আজ আমদানি বেড়েছে, তাই দাম কিছুটা কমে ৮০০ টাকা কেজি।
আরেক আড়ৎদার নূর নবী বলেন, সরকারি নিষেধাজ্ঞার পর থেকে ঘাটে ইলিশের পাশাপাশি পাঙাশও আসছে। এখন কেজি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
ঘাটের আরেক মাছ বিক্রেতা এয়াকুব বলেন, এখন ৪ থেকে ৫ কেজি ওজনের পাঙাশ উঠছে। এসব মাছ কেজিপ্রতি ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, জাটকা মৌসুমে পাঙাশগুলো ছোট ছিল। সে সময় অভিযান চালিয়ে পোনামাছ রক্ষা করা হয়েছে। ছোট মাছগুলো বেড়ে উঠার সুযোগ পেলে জেলেরা ভবিষ্যতে আরও বেশি লাভবান হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০