chandpurdarpan
৯ নভেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করি : লায়ন মো. হারুনুর রশিদ

গাজী মমিন,ফরিদগঞ্জ ঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক আসন্ন জাতীয় সংসদ নির্বাচেন বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া দল বিএনপি এদেশের আপামোর জনগণের জন্য ভাবে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের প্রতিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের মানুষের কথা ভেবেই গত দেড় যুগ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিদারুণ কষ্ট ও দু:খ সহ্য করেও আন্দোলন সংগ্রাম করে গেছেন। তাদের কষ্ট ও হাজার নেতাকর্মীদের আত্মত্যাগের ফসলই ৫ আগস্ট। তাই আগামী বাংলাদেশ বিনির্মাণে গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন এবং সর্বোপরি তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১দফার সফল বাস্তবায়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় জরুরী । তাই আসুন বিএনপির সকল নেতাকর্মী ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করি ফরিদগঞ্জে। আমি আগেও বলেছি, আজো বলছি দলের এই মনোনয়ন আমার নয় ফরিদগঞ্জের লক্ষ নেতাকর্মীর।
রোববার (৯ নভেম্বর ২০২৫) বিকালে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের সৌদিয়া মার্কেট এলাকায়, গোবিন্দপুর দক্ষিণ হাঁসা আইলের রাস্তা, গোয়ালভাওর বাজারে ধানের শীষের গণসংযোগ কালে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারীর, সাবেক যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপি নেতা মোখলেছুর রহমান ভুট্টেুা, এম এম টুটুল পাটোয়ারী, হারুন পাঠান, মোহাম্মদ আলী মৃধা, পেয়ার আহমেদ তালুকদার, মহিলা নেত্রী শারমিন আক্তার, পৌর যুবদল নেতা শাওন পাঠান. ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুমন, মনির হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর-হাজীগঞ্জ সড়কে বাস চাপায় শিশু নিহত

ডিজিটাল যুগে নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা : জেলা প্রশাসক

১০

আধুনিক ফরিদগঞ্জ নির্মাণে দাঁড়িপাল্লায় ভোট দিন : মাও. বিল্লাল হোসাইন মিয়াজী

১১

রাষ্ট্রের ন্যায্য সেবা পেতে জনগণকে আর কারো পেছনে ঘুরতে হবে না : অ্যাড. মো. শাহজাহান মিয়া

১২

১৩

 যথাযোগ্য মর্যাদায় চাঁদপুর মুক্ত দিবস পালিত

১৪

আপনাদের সহযোগিতায় ধানের শীষে ভোট পেলে আমরা সকলকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করব : শেখ ফরিদ আহমেদ মানিক

১৫

চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা উদ্ধার করলো কলেজের দখলকৃত সম্পত্তি

১৬

অনেক দিন ভোট দিতে পারেননি এবার নিশ্চিতে ভোট দিকে পারবেন : শেখ ফরিদ আহমেদ মানিক

১৭

আরএমও ডা. আসিবুলকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

১৮

৭০ বছরের মমতাজ বেগমের সঞ্চয় তুলে দিলেন ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের হাতে

১৯

আজ ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস

২০