
স্টাফ রিপোর্টার : পদোন্নতিজনিত কারনে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিনকে (যুগ্ম সচিব) জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। সহসাই তাঁর স্থলে চাঁদপুরের নতুন জেলা প্রশাসক হিসাবে যোগদান করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিচালক হিসেবে কর্মরত নাজমুল ইসলাম সরকার। রোববার (৯ নভেম্বর ২০২৫) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
এদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে চাঁদপুরসহ ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছেন সরকার। তারই ধারাবাহিকতায় চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে দেয়া হয়েছে। তাঁর স্থলে চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকারকে নিয়োগ দেয়া হয়েছে।