chandpurdarpan
৭ নভেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাইমচরে বিএনপির উদ্যোগে  সড়ক মেরামত, জনমনে স্বস্তি

Oplus_131072

জাহিদুল ইসলাম, হাইমচর অফিস ঃ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে থাকায় হাইমচর উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক স্থানীয় বিএনপি নেতাদের উদ্যোগে মেরামত করা হয়েছে। এতে এলাকার হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হওয়ায় স্থানীয়রা দলটিকে ধন্যবাদ জানিয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) হাইমচর উপজেলার ৩ নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের জনতা বাজারের পর মইনুদ্দি বাড়ি হতে ভাইয়া ব্রিক ফিল্ড হয়ে বর্ডারফোল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক মেরামত করেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ কামাল হোসেন বাচ্চু এ বিষয়ে বলেন, “চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও (চাঁদপুর সদর-হাইমচর) ৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক এবং হাইমচর উপজেলা বিএনপির নির্দেশে আমি কালা চৌকিদার মোড় থেকে বর্ডারফুল বাজার পযর্ন্ত এই রাস্তাটি মেরামত করছি। আমরা জনগণের পাশে আছি এবং সব সময় জনগণের পাশে থাকব।”
তিনি আরও জানান, গত কয়েক বছর ধরে সংস্কারের অভাবে এই গুরুত্বপূর্ণ সড়কটি এলাকার মানুষের জন্য মারাত্মক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিলো। বিশেষ করে বর্ষাকালে কাদা ও খানাখন্দের কারণে চলাচল করাই দায় হয়ে পড়েছিল।
স্থানীয় আরেকজন বিএনপি নেতা আব্দুর রশিদ খান বলেন, “চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নির্দেশে ও উপজেলা বিএনপি তত্ত্বাবধানে দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু এর নেতৃত্বে যেই সড়ক মেরামত করা হচ্ছে। বিএনপির উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে। ইনশাআল্লাহ আগামীতে যদি সকলে ধানের শেষে ভোট দেয়, তাহলে আগামী দেশ আরো উন্নত হবে।
রাস্তাটি সংস্কার হওয়ায় স্থানীয়রা গভীর স্বস্তি প্রকাশ করেছেন। তারা বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংবাদমাধ্যমগুলোতে সড়কটির বেহাল অবস্থার খবর প্রকাশের পরই স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ দ্রুত রাস্তাটি সংস্কার করে দেওয়ায় তারা এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। তাদের মতে, দলমত নির্বিশেষে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে বিএনপির এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর-হাজীগঞ্জ সড়কে বাস চাপায় শিশু নিহত

ডিজিটাল যুগে নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা : জেলা প্রশাসক

১০

আধুনিক ফরিদগঞ্জ নির্মাণে দাঁড়িপাল্লায় ভোট দিন : মাও. বিল্লাল হোসাইন মিয়াজী

১১

রাষ্ট্রের ন্যায্য সেবা পেতে জনগণকে আর কারো পেছনে ঘুরতে হবে না : অ্যাড. মো. শাহজাহান মিয়া

১২

১৩

 যথাযোগ্য মর্যাদায় চাঁদপুর মুক্ত দিবস পালিত

১৪

আপনাদের সহযোগিতায় ধানের শীষে ভোট পেলে আমরা সকলকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করব : শেখ ফরিদ আহমেদ মানিক

১৫

চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা উদ্ধার করলো কলেজের দখলকৃত সম্পত্তি

১৬

অনেক দিন ভোট দিতে পারেননি এবার নিশ্চিতে ভোট দিকে পারবেন : শেখ ফরিদ আহমেদ মানিক

১৭

আরএমও ডা. আসিবুলকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

১৮

৭০ বছরের মমতাজ বেগমের সঞ্চয় তুলে দিলেন ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের হাতে

১৯

আজ ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস

২০