chandpurdarpan
৬ নভেম্বর ২০২৫, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনরায় প্রতিফলিত হবে ধানের শীষের বিজয় অর্জনের মাধ্যমে : লায়ন মো. হারুনুর রশিদ

গাজী মমিন, ফরিদগঞ্জ ঃ দলীয় মনোনয়ন পাওয়ার পর চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি প্রার্থী  বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ ফরিদগঞ্জের নেতাকর্মী ও সাধারণ জনগণের ভালোবাসায় সিক্ত হলেন।
বুধবার (৫ নভেম্বর ২০২৫) বিকালে ঢাকা থেকে চাঁদপুর হয়ে ফরিদগঞ্জে আসলে মোটর সাইকেল শোভাযাত্রা করে তাকে বরণ করে নেয়। পরে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের ভালোবাসায় সিক্ত। আমি কৃতজ্ঞ বিএনপির চেয়ারপার্সন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানসহ স্থায়ী কমিটির সকল সদস্যদের প্রতি। তারা জনরায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ধানের শীষের ঝান্ডা আমার হাতে তুলে দিয়েছেন জিয়াউর রহমানের পরিবার।
এসময়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ফরিদগঞ্জের জনগণের প্রতি আমার আস্থা ও বিশ^াস রয়েছে। এছাড়া নেতাকর্মীরা এতদিন যেভাবে গুম খুন মামলা হামলা সহ্য করে দলের প্রতি আস্থা রেখেছেন, তার প্রতিদান পেয়েছেন। আস্থার এই প্রতিদান অবশ্যই জনরায় প্রতিফলিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ধানেরশীষের বিজয় অর্জনের মাধ্যমে। ফরিদগঞ্জে মনোনয়ন বঞ্চিতদের অবরোধ বিষয়ে তিনি বলেন, দলের সকলের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। দল যাকে মনোনয়ন দিয়েছে , দলের স্বার্থে মেনে নেওয়াটাই  উচিত। আশা করবো সকলের বোধদ্বয় হবে। আমরা ঐক্যবদ্ধ ভাবে মাঠে থেকে ধানেরশীষের বিজয় নিশ্চিত করবো। আরেকটি কথা মনে রাখবেন, আমি ফরিদগঞ্জে রোহিঙ্গা হয়ে আসিনি। এই উপজেলায় জন্ম, এখানে বেড়ে উঠা। অতএব আমি সবকিছুই জানি। কে কি বললো, তা নিয়ে কিছু আসে যায় না। দলের সিদ্ধান্তই চুড়ান্ত।
এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান, পৌর বিএনপি নেতা বিল্লাল কোম্পানি, মোখলেছুর রহমান ভুট্টেুা , এম এম টুটুল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মানিক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সেলিম মাহমুদ রাঢ়ি, হারুন পাঠান, উপজেলা বিএনপি নেতা হুমায়ুন কবির কাজি, পৌর যুবদল নেতা মোহাম্মদ আলী, পেয়ার আহমেদ তালুকদার, কামরুল ইসলাম পাটোয়ারী, যুগ্ম আহবায়ক শাওন পাঠান, মনির মাষ্টার, হোসেন পাটোয়ারী, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন, মনির হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মহিন আহমেদ ভুইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রাশেদ আলম, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুমন, ইয়াসিন আখন সুজন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০