chandpurdarpan
২৮ অক্টোবর ২০২৫, ১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহরাস্তিতে নামাজে যাওয়ার পথে মুসল্লিকে  কুপিয়ে গুরুতর জখম, অভিযুক্তের স্ত্রী আটক

মো. মাসুদ রানা, শাহরাস্তি ঃ শাহরাস্তিতে ফজরের নামাজে যাওয়ার পথে এক মুসল্লিকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ এক নারীকে আটক করেছে। সোমবার (২৭ অক্টোবর) ভোররাতে উপজেলার মেহের দক্ষিণ ইউপির  মালোরা গ্রামের  ভূঁইয়া বাড়ি সংলগ্ন মসজিদ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ, আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত আনুমানিক পাঁচটার দিকে মুসল্লি মোস্তফা মিয়া (৬০) প্রতিদিনের মতো আজান ও নামাজ পড়তে  মসজিদে যাচ্ছিলেন। মসজিদের আঙিনায় পৌঁছানোর আগেই পুকুরপাড়ে মুখোশধারী একদল দুর্বৃত্ত পিছন থেকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা তার চিৎকার শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়।
আহতের স্বজনরা আরো জানান, মোস্তফা মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী প্রতিবেশী মিজানুর রহমানের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। আহত মোস্তফা মিয়া জ্ঞান ফিরলে স্বজনদের কাছে হামলাকারী হিসেবে মিজানুর রহমানের নাম উল্লেখ করেন। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে।
এ ঘটনায় আহতের  স্বজন মোশারফ হোসেন বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মামলা (এফআইআর নং–১৮, তারিখ: ২৭ অক্টোবর ২০২৫; জি.আর নং ১৬৭/২৫;ধারা:১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬/৩৪ দণ্ডবিধি) দায়ের করেন। মামলার আসামি হিসেবে একই এলাকার মিজানুর রহমান (৫৫) ও তার স্ত্রী ফুল বানু (৪৫) ও অজ্ঞাত আসামির নাম উল্লেখ করা হয়েছে।পুলিশ অভিযান চালিয়ে ওই নারী আসামি ফুল বানুকে আটক করে আদালতের মাধ্যমে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করেছে।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) বলেন, “ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসআই (নিঃ) মো. মনিরুজ্জামান ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নারী আসামিকে গ্রেফতার করেছে। তদন্তে ঘটনার অন্যান্য দিকও বেরিয়ে আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০