chandpurdarpan
২৫ অক্টোবর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমান যদি এ দেশের প্রধানমন্ত্রী হয় তাইলেই এদেশ প্রকৃত লক্ষ্যে পৌঁছবে :  শেখ ফরিদ আহমেদ মানিক

মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে ১৬ দিনব্যাপী “মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল ২০২৫” এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। শুক্রবার ২৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্য বলেন, ২০০৯ সাল থেকে সাংস্কৃতিক অংগনে তেমন একটা পদচারনা দেখা যায় না। তাই আমরা চিন্তা ভাবনা করে দেখি সাংস্কৃতিক অংঙ্গনকে চাঙ্গা করতে হবে। তাই আমরা মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল ২০২৫” আয়োজন করেছি। এরকম আয়োজন দুই তিন মাস পর পর করলে, এখান থেকে জাতীয় পর্যায়ের প্রতিযোগী বের হয়ে আসবে।
তিনি আরো বলেন, চাঁদপুরে অনেকদিন পর ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। গ্যালারিতে প্রচুর দর্শক সমাগম হয়। এ ধরনের আয়োজন প্রচুর পরিমাণে করতে হবে।আরেকটি জনপ্রিয় খেলা হলো ক্রিকেট। এখন থেকে সব ধরনের খেলা দুই তিন মাস পর পর  আয়োজন করা হবে। খেলাধুলার সব অবকাঠামোর বেহাল অবস্থা। মাঠের অবস্থা খুবই খারাপ, এগুলো সংস্কার করতে হবে।
তিনি বলেন, খেলাধুলা এবং সাংস্কৃতিক একটি আরেকটির সাথে অঙ্গা অঙ্গী ভাবে জড়িত। আপনারা আপনাদের সন্তানকে সাংস্কৃতির সাথে খেলাধুলায় মনোযোগী করবেন। আমরা চাঁদপুরকে ভিন্ন ভাবে দেখতে চাই। জাতীয়তাবাদী দল জনগণের সকল প্রয়োজনে মানুষের পাশে থাকবে। এটাই আমাদের নেতা তারেক রহমানের চাওয়া। আপনারা সবাই দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন। তারেক রহমান যদি এদেশের প্রধানমন্ত্রী হয় তাইলেই এদেশ প্রকৃত লক্ষ্যে পৌঁছেবে। এদেশে কোন জুলুম বাজ থাকবেনা। কোন অন্যায়কারী থাকবেনা। এদেশ একটি সোনার বাংলায় পরিনত হবে।
শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, আমরা কেন মেইড ইন চাঁদপুর নাম দিয়েছি জানেন, যারা এখান থেকে জাতীয় পর্যায়ের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করার সময় যাতে বুঝতে পারে এরা চাঁদপুরের প্রতিযোগী।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. এ. কে. এম. সলিম উল্যাহ সেলিম।
সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ ২০২৫ এর আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন সাংস্কৃতিক উৎসব উদ্যাপন পরিষদ ২০২৫ এর সদস্য সচিব মইনুদ্দিন লিটন।
সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ ২০২৫ এর যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, যুগ্ম সচিব ইখতিয়ার উদ্দিন শিশু, সহ-সমন্বয়কারী শাওন পাটওয়ারী পরিচালনায় মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যালের ১৬ দিনব্যাপী উৎসবে ৩১টি সাংস্কৃতি সংগঠন ও ১৭টি ইভেন্টে প্রায় ২০০ জন বিজয়ী প্রতিযোগিকে পুরস্কার ও সনদ বিতরন করেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সিল্কওয়েজ গ্রুপের চেয়ারপার্সন ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সহধর্মিণী মুনীরা আহমেদসহ অন্যান্যরা।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, জেলা বিএনপির মাহাবুব আনোয়ার বাবলু, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির শাহজালাল মিশন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. মনিরা বেগম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, জিয়াউর রহমান সোহাগসহ আরো অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলার মাঠে কোনো মেলার আয়োজন করতে দেয়া হবে না : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুর জেলায় এইচএসসির চেয়ে পাসের হার বেশি আলিম ও ভোকেশনালে

২

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে পঁচা ইলিশ জব্দ ও জরিমানা

৩

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

৪

চাঁদপুরে সড়ক ও ফুটপাতের অবৈধ দখলদারদের চিহ্নিত করতে সড়ক বিভাগকে আদালতের নির্দেশ

৫

লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির হার বাড়ছে : চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

৬

চাঁদপুর ট্রাফিকের তিন মাসের অভিযানে ৩৫২৭ মামলা, জরিমানা আদায় ১ কোটি ৪ লাখ টাকা

৭

সড়ক নিরাপদ রাখতে সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন : জেলা প্রশাসক

৮

নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে মাছ শিকারে নদীতে নামছে

৯

চাঁদপুরে জেলেদের  বরাদ্দকৃত চাল চুরির ঘটনায় প্রতিবেদন চেয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

১০

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা চিকিৎসকের কার্যক্রম বন্ধের নির্দেশ

১১

চাঁদপুরে শব্দ দূষণ বিরোধী অভিযান ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ

১২

নজরুল-বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থীর সাফল্য

১৩

কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না, সে যত বড় প্রভাবশালীই হোক : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৪

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৪০ জেলে আটক ॥ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

১৫

এই দেশের উপর প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৬

আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৭

উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে : বেপজা’র নির্বাহী পরিচালক 

১৮

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৩৩ লাখ টাকা কেলেঙ্কারির অভিযোগে প্রধান শিক্ষকসহ বরখাস্ত ২

১৯

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে চির নিন্দ্রায় শায়িত  বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান

২০