chandpurdarpan
২৩ অক্টোবর ২০২৫, ১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাইমচরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

oplus_0

জাহিদুল ইসলাম, হাইমচর অফিস ঃ সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই স্লোগানকে সামনে রেখে হাইমচরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও কর্মীগণ, গাড়িচালক সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ-এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক বিশ্বাস, হাইমচর থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শাহ আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, ইসলামী আন্দোলন হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুল, এনসিপি উপজেলার প্রধান সমন্বয়কারী মোখলেসুর রহমান মুকুল, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ এবং হাইমচর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম।
বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, গতি নিয়ন্ত্রণ, মানসম্মত হেলমেট ব্যবহার এবং চালকদের সতর্ক থাকার উপর জোর দেন। তারা বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারলে জীবন ও সম্পদের ক্ষতি বহুলাংশে কমানো সম্ভব।
এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, গাড়িচালক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা চালক, যাত্রী এবং পথচারী সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন এনজিওকর্মীগণ এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০