chandpurdarpan
২৩ অক্টোবর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারী সমাজে পিছিয়ে থাকলে আমাদের কাক্সিক্ষত লক্ষ্য অর্জিত হবে না, নারীরা মেধাবী, সৎ ও সব কাজে পারদর্শী : মুনীরা আহমেদ

চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যালে ১৪ তম দিনে ‘জাগো নারী’ রান্না প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিল্কওয়েজ গ্রুপের চেয়ারপার্সন ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সহধর্মিণী মুনীরা আহমেদ।


স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যালে ১৪ তম দিনে ‘জাগো নারী’ রান্না প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে বিকেল ৫টায় নারীদের রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিল্কওয়েজ গ্রুপের চেয়ারপার্সন ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সহধর্মিণী মুনীরা আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, সাধুবাদ জানাচ্ছি চাঁদপুরের মা-বোনদের জন্য। এই দিনটাকে এত স্পেশাল করে সাজানের জন্য। আমিও নিজেকে চাঁদপুরে সন্তান মনে করি। আমি আমার মন থেকে আন্তরিকভাবে বলছি আপনাদের মানিক ভাই এই চাঁদপুরের সন্তান বলে চাঁদপুরের প্রতি উনার দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি।
তিনি আরো বলেন, আমি জীবনে তাগিদে একটু দূরে থাকি। আপনাদের মানিক ভাইয়ের প্রতিটি জনবান্ধব কাজে আমি আমার সাধ্যের সর্বোচ্চটা দিয়ে উনাকে এগিয়ে দিতে পিছপা হইনি। আগামীতেও হবো না ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি আল্লাহ চাইলে আপনাদের সহযোগিতার হাত এভাবে প্রসারিত থাকলে আরো বেশি বেশি চাঁদপুরের জন্য কাজ করে যাব। সেই সাথে আমার মা-বোনদের সার্বিক মঙ্গলের জন্য সর্বাত্মক ভূমিকা পালনে সচেষ্ট হবো। প্রতিটি মা বোন যেন সাহস নিয়ে স্বপ্ন দেখতে পারে। নিজের মতো করে বাঁচতে পারে তাই আমাদের দায়িত্ব হলো নারীদের প্রতি সম্মান ও সুযোগ নিশ্চিত করা। কারণ নারী সমাজে পিছিয়ে থাকলে আমাদের কাক্সিক্ষত লক্ষ্য অর্জিত হবে না। আমি বিশ্বাস করি নারীরা মেধাবী, সৎ ও সব কাজে পারদর্শী। সব কাজে নারীরা যোগ্যতা স্বাক্ষর রেখেছেন।
আলোচনা সভা শেষে জেলা বিএনপির  সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, প্রধান অতিথি মুনীরা আহমেদ ও তাদের একমাত্র কন্যাকে ফারিসা আহমেদ মানহাকে নিয়ে বিভিন্ন প্রশ্নত্তোর পর্বে ও আড্ডয় অংশ নেন উপস্থিত দর্শকরা ও দলের নেতাকর্মীরা।
জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক পিপি অ্যাড. কোহিনূর বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সহ-সভাপতি মিসেস সেলিনা রহমান লিলি, নাঈমা মোশারফ, সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, নারী উদ্যোক্তা মিসেস তানিয়া ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, পৌর বিএনপি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ প্রমুখ।
পরে সন্ধ্যা সাড়ে ৬টায় রংতুলি ও সন্ধ্যা ৭টায় জয়ধ্বনি সংগীত শিক্ষালয়ের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। সবশেষে রাত ৮টায় বর্ণমালা থিয়েটারের নাটক মঞ্চস্থ হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলার মাঠে কোনো মেলার আয়োজন করতে দেয়া হবে না : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুর জেলায় এইচএসসির চেয়ে পাসের হার বেশি আলিম ও ভোকেশনালে

২

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে পঁচা ইলিশ জব্দ ও জরিমানা

৩

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

৪

চাঁদপুরে সড়ক ও ফুটপাতের অবৈধ দখলদারদের চিহ্নিত করতে সড়ক বিভাগকে আদালতের নির্দেশ

৫

লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির হার বাড়ছে : চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

৬

চাঁদপুর ট্রাফিকের তিন মাসের অভিযানে ৩৫২৭ মামলা, জরিমানা আদায় ১ কোটি ৪ লাখ টাকা

৭

সড়ক নিরাপদ রাখতে সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন : জেলা প্রশাসক

৮

নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে মাছ শিকারে নদীতে নামছে

৯

চাঁদপুরে জেলেদের  বরাদ্দকৃত চাল চুরির ঘটনায় প্রতিবেদন চেয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

১০

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা চিকিৎসকের কার্যক্রম বন্ধের নির্দেশ

১১

চাঁদপুরে শব্দ দূষণ বিরোধী অভিযান ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ

১২

নজরুল-বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থীর সাফল্য

১৩

কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না, সে যত বড় প্রভাবশালীই হোক : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৪

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৪০ জেলে আটক ॥ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

১৫

এই দেশের উপর প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৬

আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৭

উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে : বেপজা’র নির্বাহী পরিচালক 

১৮

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৩৩ লাখ টাকা কেলেঙ্কারির অভিযোগে প্রধান শিক্ষকসহ বরখাস্ত ২

১৯

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে চির নিন্দ্রায় শায়িত  বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান

২০