chandpurdarpan
১৯ অক্টোবর ২০২৫, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরের মিডিয়া ইতিমধ্যেই ভালো করছে  তবে চ্যালেঞ্জের মধ্য দিয়েই টিকে থাকতে হবে : জেলা প্রশাসক 

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুরের অন্যতম বহুল প্রচারিত স্থানীয় পত্রিকা দৈনিক চাঁদপুর প্রবাহ দুই যুগে পদার্পণ করেছে। এ উপলক্ষে শনিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বর্ণিল আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের স্থানীয় প্রশাসন, বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানের শেষে পত্রিকার ২০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয় এবং আগামী দিনের সফলতা কামনায় দোয়া করা হয়।
এদিকে চাঁদপুর প্রবাহ দুই যুগে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, চাঁদপুর প্রবাহ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসে সবার আলোচনা শুনে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। এই প্রথম এমন একটি আলোচনায় এসে অনুপ্রাণিত হয়েছি। আমি মনে করি, স্থানীয় পত্রিকাগুলোর নীতিমালা বা পলিসিতে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। কারণ, পাঠক এখন মানসম্মত সংবাদ চায়। আমাদের উচিত সংবাদপত্রের কোয়ালিটি বজায় রাখা। কলম কখনো থেমে থাকে না—তেমনি সাংবাদিকতাও থেমে থাকা উচিত নয়। চাঁদপুরের মিডিয়া ইতিমধ্যেই ভালো করছে, তবে চ্যালেঞ্জের মধ্য দিয়েই টিকে থাকতে হবে।
তিনি আরও বলেন, সকল পেশায়ই চ্যালেঞ্জ আছে, প্রতিযোগিতা আছে; আর এই প্রতিযোগিতার মাধ্যমেই এগিয়ে যেতে হয়। আমি সবসময় চাই মিডিয়া থাকুক, কারণ ভালো কিছুর জন্য মিডিয়া থাকা প্রয়োজন। আমি কখনোই চাই না কোনো মিডিয়া বন্ধ হয়ে যাক। তবে এটাও চাই, পত্রিকাগুলো যেন তাদের ঘোষণাপত্র (ডিক্লারেশন) অনুযায়ী সঠিকভাবে পরিচালিত হয়। প্রকৃত সাংবাদিকদের জন্য কাজ করতে হবে, পত্রিকার উপস্থাপনা সুন্দর হলে পাঠক নিজেরাই আকৃষ্ট হবে। ভালো দিকগুলো তুলে ধরতে হবে।
মনে রাখতে হবে, সুসম্পর্ক রেখে সঠিক সাংবাদিকতা করা যায় না—সমালোচনা ও আলোচনা সাংবাদিকতারই অংশ। সাংবাদিকদের আমি আমার সেরা বন্ধু মনে করি। সবশেষে আমি চাঁদপুর প্রবাহের উত্তরোত্তর সাফল্য কামনা করছি—এই পত্রিকা আরও এগিয়ে যাক, এই প্রত্যাশা করছি।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, জেলার সার্বিক চিত্র আমরা স্থানীয় পত্রিকার মাধ্যমেই জানতে পারি। সকালে জাতীয় পত্রিকার আগে স্থানীয় পত্রিকাই দেখি। পুলিশি দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ থাকে। পুলিশের সার্বিক কার্যক্রমও মূলত সাংবাদিকদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায়।
তিনি আরও বলেন, বর্তমানে কিশোর অপরাধ আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। মাদকবিরোধী অভিযানে আমরা প্রতিদিনই মাঠে কাজ করছি। যানজট নিরসনে সবার পরামর্শ নিয়ে কাজ করছি, কারণ সড়কের তুলনায় যানবাহনের সংখ্যা এখন অনেক বেশি। ট্রাফিক নিয়ন্ত্রণে নানা কৌশল অবলম্বন করছি। এসব বিষয়ে স্থানীয় পত্রিকার মাধ্যমে আমরা দ্রুত খবর জানতে পারি। চাঁদপুরে গঠনমূলক সংবাদ প্রকাশ হচ্ছে, যা আমাদের কাজকে আরও সহজ ও ফলপ্রসূ করছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, গত দুই দশক ধরে দৈনিক চাঁদপুর প্রবাহ চাঁদপুরের উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ তুলে ধরে আসছে। স্থানীয় সংবাদ মাধ্যম হিসেবে এটি চাঁদপুরবাসীর আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। বক্তারা আরও বলেন, নিরপেক্ষতা, সত্যনিষ্ঠা ও জনকল্যাণকে ভিত্তি করে পত্রিকাটি সাংবাদিকতার মানদণ্ড স্থাপন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে আরও এগিয়ে যাবে দৈনিক চাঁদপুর প্রবাহ—এমনটাই প্রত্যাশা সকলের।
চাঁদপুর প্রবাহের প্রকাশক নিলুফা আক্তারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশার পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্লাহ সেলিম, সহ-সভাপতি শুক্কুর পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, মোশারফ হোসেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আফতাব আহমেদ, সহযোগী অধ্যাপক আব্দুল কাবিল খান জামিল, সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হাবিব কাজল, চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, এনসিপির চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, উদয়ন শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, চাঁদপুর সংবাদপত্র এজেন্টের স্বত্বাধিকারী জসিম মেহেদী, চাঁদপুর সংবাদপত্র হকার সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ।
এছাড়াও চাঁদপুর প্রবাহ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন চাঁদপুর প্রবাহের প্রধান বার্তা সম্পাদক আল ইমরান শোভন, যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, মফস্বল সম্পাদক শাওন পাটোয়ারী, যুগ্ম বার্তা সম্পাদক শরীফুল ইসলাম, তালহা জুবায়ের, শাহরাস্তি উপজেলা প্রতিনিধি ফয়েজ আহমেদ, হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, মতলব দক্ষিণ প্রতিনিধি মিজানুর রহমান ও কচুয়া প্রতিনিধি সুজন পোদ্দার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলার মাঠে কোনো মেলার আয়োজন করতে দেয়া হবে না : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুর জেলায় এইচএসসির চেয়ে পাসের হার বেশি আলিম ও ভোকেশনালে

২

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে পঁচা ইলিশ জব্দ ও জরিমানা

৩

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

৪

চাঁদপুরে সড়ক ও ফুটপাতের অবৈধ দখলদারদের চিহ্নিত করতে সড়ক বিভাগকে আদালতের নির্দেশ

৫

লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির হার বাড়ছে : চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

৬

চাঁদপুর ট্রাফিকের তিন মাসের অভিযানে ৩৫২৭ মামলা, জরিমানা আদায় ১ কোটি ৪ লাখ টাকা

৭

সড়ক নিরাপদ রাখতে সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন : জেলা প্রশাসক

৮

নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে মাছ শিকারে নদীতে নামছে

৯

চাঁদপুরে জেলেদের  বরাদ্দকৃত চাল চুরির ঘটনায় প্রতিবেদন চেয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

১০

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা চিকিৎসকের কার্যক্রম বন্ধের নির্দেশ

১১

চাঁদপুরে শব্দ দূষণ বিরোধী অভিযান ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ

১২

নজরুল-বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থীর সাফল্য

১৩

কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না, সে যত বড় প্রভাবশালীই হোক : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৪

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৪০ জেলে আটক ॥ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

১৫

এই দেশের উপর প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৬

আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৭

উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে : বেপজা’র নির্বাহী পরিচালক 

১৮

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৩৩ লাখ টাকা কেলেঙ্কারির অভিযোগে প্রধান শিক্ষকসহ বরখাস্ত ২

১৯

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে চির নিন্দ্রায় শায়িত  বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান

২০