Chandpur Darpan
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জে সম্পত্তিগত বিরোধের জেরে ভাইদের হাতে ভাই খুন ॥ আটক ৩

গাজী মমিন, ফরিদগঞ্জ দীর্ঘদিন যাবত চলছে সম্পত্তিগত বিরোধ, স্থানীয়ভাবে একাধিবার সালিশি বৈঠকে হয়নি সমাঝোতা। চলমান বিরোধের জেরে চলছে আদালতে মামলা। সেই বিরোধকে কেন্দ্র ভাইদের হাতে মারধর হাতুরির আঘাতে খাজা আহাম্মদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের মধ্য চাঁদপুর গ্রামে ঘটনা ঘটে। এর আগে আরেক ভাইয়ের গাছের ডাল কাটাকে কেন্দ্র মারামারি শুরু হয়। সংবাদ পেয়ে পুলিশ রাতেই অভিযুক্ত দুই ভাই নুর মোহাম্মদ খান(৫৮), শাহজালাল (৪০) শাহজালালের স্ত্রী আছমা আক্তার লিজা (৩৩) কে আটক করেছে। ঘটনায় শাহজালাল আহত হওয়ায় সে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।

          নিহত খাজা আহাম্মদ এর আরেক ভাই অলি উল্ল্যাহর স্ত্রী রোজিনা বেগম জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) রাতে তার বসত ঘরে তা ভাসুর শাহজালাল ঘরের পাশের গাছের ডাল কাটলে তা তার ঘরে পড়ে। এতে তার ঘরটি ভেঙ্গে পড়ার উপক্রম হয়। বিষয়টি তিনি তার আরেক ভাসুর খাজা আহাম্মদকে জানান। এই বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে হামলার ঘটনা ঘটে। হাতুড়ির আঘাতে গুরতর আহত খাজা আহাম্মদকে রাতেই চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

          চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ফরিদ আহমেদ খাজা আহাম্মদ এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

          স্থানীয় বাসিন্দা মমিন হোসেন বলেন, দীর্ঘদিন যাবত তাদের উভয়ের মাঝে সম্পত্তিগত বিরোধ চলমান ছিলো। একাধিকবার স্থানীয়ভাবে সালিশি বৈঠক হলেও সমাঝোতা না হওয়ায় আদালতে মামলা চলছে। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) তাদের এক ভাই অলি উল্ল্যাহর বসতঘরের উপর গাছের ডাল পড়াকে কেন্দ্র করে পূর্বের বিরোধের জেরে মারামারি হয়। এসময় খাজে আহমেদ মারা যায়। আমরা সচেতন মানুষ হিসেবে ঘটনার সুস্থ বিচার চাই।

          মৃত খাজা আহাম্মদ ছেলে সৌদি প্রবাসী শ্রাবন আহমেদ রাকিব বলেন, আমরা প্রবাসে থাকায় আমার জেঠা নুর মোহাম্মদ খান চাচা শাহজালালগংরা আমার পরিবারের ওপর অনেক অন্যায় অবিচার করেছে। শেষ পর্যন্ত তারা আমার বাবাকে মেরেই ফেলছে, আমার বাবাকে হত্যার সঠিক বিচার চাই।

          ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, খুনের ঘটনায় আইনী প্রক্রিয়া শেষে খাজে আহমেদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০