chandpurdarpan
১ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে পঁচা ইলিশ জব্দ ও জরিমানা

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ মাছ বিক্রির জন্য সংরক্ষণের দায়ে এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, পচা ইলিশ মাছ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী মো. নজরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। এ সময় অভিযানে জব্দ করা পচা ইলিশ মাছগুলো জনসমক্ষে ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।

অভিযানকালে মাছ ব্যবসায়ীদের সঠিক নিয়মে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, যৌক্তিক মূল্যে মাছ বিক্রি, পচা বা বাসি মাছ বিক্রি থেকে বিরত থাকা এবং ওজনে কম না দেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সার্বিক সহযোগিতা করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বেলায়েত হোসেন রাজু, ক্যাব সদস্য বিপ্লব সরকার, মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল বারী জমাদার এবং জেলা পুলিশের একটি দল।

জনস্বার্থে ভেজাল ও পচা খাবার রোধে ভোক্তা অধিকারের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলার মাঠে কোনো মেলার আয়োজন করতে দেয়া হবে না : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুর জেলায় এইচএসসির চেয়ে পাসের হার বেশি আলিম ও ভোকেশনালে

২

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে পঁচা ইলিশ জব্দ ও জরিমানা

৩

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

৪

চাঁদপুরে সড়ক ও ফুটপাতের অবৈধ দখলদারদের চিহ্নিত করতে সড়ক বিভাগকে আদালতের নির্দেশ

৫

লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির হার বাড়ছে : চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

৬

চাঁদপুর ট্রাফিকের তিন মাসের অভিযানে ৩৫২৭ মামলা, জরিমানা আদায় ১ কোটি ৪ লাখ টাকা

৭

সড়ক নিরাপদ রাখতে সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন : জেলা প্রশাসক

৮

নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে মাছ শিকারে নদীতে নামছে

৯

চাঁদপুরে জেলেদের  বরাদ্দকৃত চাল চুরির ঘটনায় প্রতিবেদন চেয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

১০

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা চিকিৎসকের কার্যক্রম বন্ধের নির্দেশ

১১

চাঁদপুরে শব্দ দূষণ বিরোধী অভিযান ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ

১২

নজরুল-বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থীর সাফল্য

১৩

কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না, সে যত বড় প্রভাবশালীই হোক : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৪

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৪০ জেলে আটক ॥ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

১৫

এই দেশের উপর প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৬

আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৭

উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে : বেপজা’র নির্বাহী পরিচালক 

১৮

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৩৩ লাখ টাকা কেলেঙ্কারির অভিযোগে প্রধান শিক্ষকসহ বরখাস্ত ২

১৯

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে চির নিন্দ্রায় শায়িত  বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান

২০