chandpurdarpan
১০ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশের বিনোদন জগতে জনপ্রিয় সৃজনশীলতার সেরা স্বীকৃতি “মেরিল-প্রথম আলো পুরস্কার।” যেখানে এবার ‘উড়াল’ চলচ্চিত্রের জন্য সমালোচক পুরষ্কার ২০২৫-এ পূর্নদৈর্ঘ্য কাহিনিচিত্র ক্যাটাগরির সেরা অভিনেতা হিসেবে “উড়াল” এর জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চাঁদপুরের কৃতিসন্তান অভিনেতা শান্ত চন্দ্র সূত্রধর। এই অর্জন তার অভিনয়জীবনের এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

গতকাল প্রথম আলো এর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক এক অভিনন্দনপত্রের মাধ্যমে বিষয়টি অবহিত করেন।

একই বিভাগে সহ-অভিনেতা মাহাফুজ মুন্না এর মনোনয়ন চলচ্চিত্রের সাফল্যকে আরও দৃঢ় করেছে। চলচ্চিত্রটির পরিচালক জোবায়দুর রহমান সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছেন।

পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগের মনোনয়ন তালিকায় রয়েছে- সেরা চলচ্চিত্র: জয়া আর শারমিন, বাড়ির নাম শাহানা ও সাবা। সেরা পরিচালক: জোবায়দুর রহমান (উড়াল), পিপলু আর খান (জয়া আর শারমিন), মাকসুদ হোসেন  (সাবা), সেরা অভিনেত্রী: জাকিয়া বারী মম (অন্ধকারের গান), জয়া আহসান (ফেরেশতে), মেহজাবীন চৌধুরী  (সাবা), সেরা অভিনেতা: কামরুজ্জামান কামু (আমলনামা), মনোজ প্রামাণিক (অমীমাংসিত), মাহাফুজ মুন্না ও শান্ত চন্দ্র সূত্রধর (উড়াল)

উল্লেখ্য, শান্ত চন্দ্র সূত্রধর ভারত সরকারের উচ্চতর শিক্ষাবৃত্তি পেয়ে কলকাতার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ “রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়” থেকে প্রথম শ্রেণীতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন।

ছোটবেলা থেকেই তিনি চাঁদপুরের অন্যতম নাট্যসংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠী এর মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন এবং পরবর্তীতে ভারতের বিভিন্ন গুণী প্রশিক্ষকদের কাছ থেকে এই দক্ষতা অর্জন করেন।

তার বাবা চাঁদপুরের বিশিষ্ট সাংবাদিক, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর। তার এই সাফল্যে আমরা সবাই আনন্দিত ও গর্বিত।

একই সাথে তাঁর এই সাফল্যের জন্য বর্ণচোরা নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায় ও সাধারণ সম্পাদক নাট্যাভিনেতা ও নির্দেশক শরীফ চৌধুরী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

২

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৩

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৪

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৫

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৬

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৭

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৮

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

৯

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১০

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১১

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১২

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৩

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৪

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৫

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৬

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৭

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৮

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৯

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

২০