chandpurdarpan
৮ ডিসেম্বর ২০২৫, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৭০ বছরের মমতাজ বেগমের সঞ্চয় তুলে দিলেন ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের হাতে

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ডের বাবুরহাট এলাকার মডেল টাউন সংলগ্ন দিঘিরপাড়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে এক হৃদয়ছোঁয়া দৃশ্যের জন্ম দিলেন সত্তর বছরের বৃদ্ধা মমতাজ বেগম। বহু দিন ধরে তিলে তিলে সঞ্চিত ১০ ও ২০ টাকা নোটের বান্ডেল তিনি তুলে দিলেন চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের হাতে নির্বাচনী কাজে ব্যয় করার জন্য।

উঠান বৈঠকে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের চোখে সেই মুহূর্তে দেখা যায় আবেগের ছাপ। তার এই আত্মত্যাগী আচরণ মুহূর্তেই বৈঠকে উপস্থিত নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের হৃদয়ে আলোড়ন তোলে। অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

অশ্রুসিক্ত কণ্ঠে মমতাজ বেগম বলেন, বাবা, এই টাকাগুলো আমি খুব কষ্টে জমাইছি। কিন্তু এলাকার উন্নয়ন হলে, মানুষের ভালো হলে এই টাকাই সার্থক। তুমি আমাদের পাশে থাকবা এইটুকুই আশা।

শেখ ফরিদ আহমেদ মানিক বৃদ্ধা মমতাজ বেগমের হাতে হাত রেখে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষের এই ভালোবাসাই আমার শক্তি। আমৃত্যু মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। চাঁদপুর-৩ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, অবহেলা ও উন্নয়ন বঞ্চিত অবস্থার পরিবর্তন করাই তার রাজনীতির মূল লক্ষ্য। জনগণের পাশে থেকে ন্যায়, উন্নয়ন ও সেবার নতুন অধ্যায় রচনা করতে চাই।

বাবুরহাটের স্থানীয় বাসিন্দারা বলেন, সাধারণ মানুষের ভালোবাসা ও বিশ্বাসই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। একজন বৃদ্ধা নারীর পক্ষ থেকে কষ্টে সঞ্চিত টাকা প্রার্থীর হাতে তুলে দেওয়া এটি শুধু একটি সহানুভূতির ঘটনা নয়, বরং মানুষের প্রত্যাশা ও আশার প্রতিফলন।

স্থানীয়দের মতে, এমন ব্যতিক্রমী মুহূর্ত প্রমাণ করে—চাঁদপুরে পরিবর্তনের আশা দিন দিন আরও জোরালো হচ্ছে এবং সাধারণ মানুষ নিজেদের সামান্য সামর্থ্য দিয়েও পছন্দের প্রার্থীর পাশে দাঁড়াচ্ছেন।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই মন্তব্য করেছেন, এটাই বাংলাদেশের রাজনীতির আসল ছবি—মানুষ ভালোবাসলে সবই সম্ভব। এই সৎ ভালোবাসাই একজন নেতাকে বড় করে। মাটি ও মানুষের সম্পর্ক অটুট থাকুক।

চাঁদপুর-৩ আসনের নির্বাচনী মাঠে ঢেউ তুলেছে এই দৃশ্য। বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষের এমন আবেগ ও প্রতিশ্রুতি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০