chandpurdarpan
৫ ডিসেম্বর ২০২৫, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে ১৭৩ ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

স্টাফ রিপোর্টার :

সাম্প্রতিক সময়ে একাধিক ভূমিকম্পে আতঙ্ক বেড়েছে চাঁদপুরে। জেলার ১৭৩টি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হলেও, আবাসিক বা অনাবাসিক ভবনের নেই কোনো সুনির্দিষ্ট তালিকা। ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান কার্যক্রম। এদিকে, শিগগিরই ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

হাজীগঞ্জ উপজেলার কংগাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাইরে থেকে স্বাভাবিক দেখা গেলেও ভবনের ভেতরে ফাটল আর ভাঙনের ভয়াবহ চিত্র। খসে পড়া আস্তরণের ভেতর বের হয়ে আছে মরিচাধরা রড।

১৯৯০-এর দশকে নির্মিত এ ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় ২০২৩ সালে। সাম্প্রতিক ভূমিকম্পের পর নতুন করে দেখা দিয়েছে একাধিক ফাটল। ফলে জীবনের ঝুঁকি নিয়েই সেখানে ক্লাস করছেন শিক্ষার্থীরা। দুর্ঘটনার ভয়ে অনেক শিক্ষার্থী স্কুলে আসাও বন্ধ করে দিয়েছে।

শিক্ষার্থীরা জানান, ভূমিকম্পে তাদের স্কুলের ফ্যান খুলে পড়েছে। তারা শ্রেণিকক্ষে থাকলে একটি দুর্ঘটনা ঘটত। ভবন ধসের আতঙ্কে তাদের লেখাপড়ায় ক্ষতি হচ্ছে বলে শিক্ষার্থীরা জানায়।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ২০২৩ সালে এ বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। তারপর থেকেই বিদ্যালয়ের সকলে আতঙ্কের মধ্যে রয়েছেন। সম্প্রতি সময়ে ঘটে যাওয়া ভূমিকম্পের ফলে তাদের উদ্বেগ আরও বেড়ে গিয়েছে বলে জানান তারা।

কংগাইশের মতো এমন দুরবস্থা জেলার আরও বেশ কিছু স্কুলের। ৮ উপজেলার প্রায় ১৭৩টি প্রাথমিক বিদ্যালয় ভবনকে ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সাম্প্রতিক সময়ে ঘটা ভূমিকম্পের ফলে নতুন করে ঝুঁকির মধ্যে পড়েছে আরও অনেক ভবন। এতে বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম। ঝুঁকিপূর্ণ এসব ভবন সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোছাদ্দেক হোসেন বলেন, ‘আমার চেষ্টা করছি স্থানীয় পর্যায় ও কেন্দ্রীয় সরকারের সহায়তায়, আমাদের ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলো যেন সংস্কারের মাধ্যমে স্বাভাবিক পাঠদান চলমান রাখা যায়।’

বিদ্যালয়ের তালিকা থাকলেও জেলার অন্যান্য ঝুঁকিপূর্ণ ভবন সম্পর্কে নেই কোনো তথ্য। চাঁদপুর শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় রয়েছে বহু পুরনো সরকারি-বেসরকারি ভবন। যেগুলো দুর্যোগে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, এসব ঝুঁকিপূর্ণ ভবনগুলো রাখা ঠিক হবে না। এসব ভবন অনেক পুরনো। যেকোনো সময় ভবন ধসে ঘটতে পারে বড় দুর্ঘটনা।

মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দুর্যোগে ক্ষতি হ্রাসে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের তাগিদ ফায়ার সার্ভিসের।

এরইমধ্যে শহরের ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে মাঠে নামছে পৌর কর্তৃপক্ষ।

চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, ‘যদি অনেক পুরাতন হয়ে থাকে তাহলে ভূমিকম্পের ফলে বা অন্য যেকোনো কারণে এগুলো ধসে পড়তে পারে। আমাদের যে সব এলাকায় এ ধরনের ভবন রয়েছে যরা এর সঙ্গে সংশ্লিষ্ট তাদের উচিত দ্রুত সময়ের মধ্যে অপসারণ করে নেয়া।’

চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া বলেন, ‘ভূমিকম্পের পর আমরা যখন জানতে পেরেছি মানুষের মধ্যে আতঙ্ক তখন আমরা একটি কমিটি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। কমিটি খুঁজে বের করবে কোনো ঝুঁকিপূর্ণ ভবন আছে কিনা। আমার ধারণা অবশ্যই আছে। সামনের দিনে আমরা বের করতে পারলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

শহরজুড়ে নতুন ভবনের পাশাপাশি রয়েছে শত বছরের পুরনো অসংখ্য ভবন। ঝুঁকিপূর্ণ সেসব ভবন শনাক্ত ও অপসারণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০