chandpurdarpan
৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যে মায়েরা এ স্বর্ণ সন্তানদের জননী তাদেরকে স্যালুট দিতে চাই : চাঁদপুর জেলা প্রশাসক

সুজন চৌধুরী :

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে ৩৪তম আন্তজার্তিক এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আজকে মায়েদের একটি স্বীকৃতির দিন। যে মায়েরা এ স্বর্ণ সন্তানদের জননী তাদেরকে স্যালুট দিতে চাই।  আপনি আজকে স্পেশাল একজন মা। আজকের দিবস আপনার সন্তানের জন্যে পালন হচ্ছে। জেলা প্রশাসক চাঁদপুরবাসীর উদ্দেশ্যে বলেন, চাঁদপুরের কিছু চন্দ্র সন্তান অবশ্যই আছে যারা গাছের তলায় বসেও কিছু করতে চায়। আপনাদের মধ্যে অনেকেই যারা কিছু না কিছু করতে চান। আপনারা এদের জন্যে কিছু করবেন।

তিনি আরো বলেন, এমনও অনেকে আছেন যারা একবেলার খাবার দিয়ে আরেরেকজনের বাঁচার চিন্তা করেন। নিজের মনকে বড় করতে হবে।

আপনি আমি অনুভূতি ফিল করতে পারি। কিন্তু তারা তা পারে না। এসব সন্তানদেরকে শুধু অর্থ দিয়ে নয়, মন দিয়ে আদর করেন,  জরিয়ে ধরেন, দেখবেন নিজের কাছে ভালো লাগবে। এই শিশুরা ভালোবাসার কাঙ্গাল। তাদেরকে ভালোবাসা দিবেন, আদর করবেন। দেখবেন পরদিন আপনাকে দেখলে দৌঁড়ে আসবে।

জেলা প্রশাসক আরো বলেন, আজকে যারা প্রতিবন্ধী রয়েছে তারা এই পৃথিবী জয় করতে চায়, বিশ্বকে স্পর্শ করতে চায় কিন্তু তাদের একার পক্ষে সম্ভব নয়, তাদের আরেকটি হাত প্রয়োজন হয়। আমি বলব, চাঁদপুরের অসংখ্য বিত্তবান লোক রয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা প্রতিবন্ধীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আর্থিকভাবে অথবা হুইল চেয়ারের মাধ্যমে যে যেভাবে পারেন আপনারা এই সমস্ত শিশুদের সহযোগিতা করুন। এটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধুমাত্র সমাজ কল্যাণ আর তার অধিদপ্তর করলেই হবে না।

জেলা প্রশাসক বলেন, আমি আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। আমরা দুটা জিনিস পাশে নিয়ে চলি, ভালো ও খারাপ।  একজন হাফেজকে দেখলে আমার হিংসা হয় এবং গর্ববোধ করি। কারণ উনি যেটা করেছেন আমি ডিসি হয়েও সেটা পারিনি।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন মোহাম্মদ নুর আলম দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দী।

প্রতিবন্ধীদের মধ্যে বক্তব্য দেন কামাল মিজী, মো. সফিউল্লা। প্রতিবন্ধীদের মধ্যে কবিতা ও মূখ্য অভিনয় করেন নুরজাহান প্রমূখ।

আলোচনা সভার পূর্বে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি প্রাঙ্গণের বিভিন্ন অংশ ঘুরে আলোচনা সভায় এসে শেষ হয়।

অনুষ্ঠানে আলোচনার মাঝে সরকারি শিশু পরিবার ও বাক শ্রবণ শিশুর পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০