chandpurdarpan
৩০ নভেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁদপুরের মসজিদে মসজিদে বিএনপির  মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার :

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেক হায়াত কামনা করে  শুক্রবার বাদ জুমা  চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় চাঁদপুরেও খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা চাঁদপুরের প্রতিটি মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। শহরের ঐতিহাসিক বেগম জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোবারক হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী,বিএনপি নেতা হুমায়ুন কবির হুমা,জেলা যুবদলের দপ্তর সম্পাদক ইউসুফ মিয়াজী সহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান।

একই সময় বেগম খালেদা জিয়ার জন্য পুরান বাজার ঐতিহাসিক জামে মসজিদে দোয়া ও মুনাজাতের আয়োজন করে পৌর ১নং ওয়ার্ড বিএনপি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খতিব ও পেশ ইমাম মুফতি ইব্রাহিম খলিল মাদানী। নাজির পাড়া চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদে খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরীসহ নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল,১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিছ বেপারি, সাধারণ সম্পাদক আসলাম তালুকদার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদের দোয়া অনুষ্ঠানে মাহবুব আনোয়ার বাবলু, হাজী মোশারফ হোসেন, শাহজালাল মিশন, অ্যাড. শামসুল ইসলাম মন্টু, কাদির বেপারীসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

এছাড়া চাঁদপুর বাসস্ট্যান্ডের গৌর গরিবা পৌর কবরস্থান জামে মসজিদ,  চিশতিয়া জামে মসজিদ, চৌধুরীঘাট জামে মসজিদ, মিশন রোড শাহী মসজিদ, বাবুরহাট বাজার জামে মসিজদ, চেয়ারম্যানঘাট জামে মসজিদ,ষোলঘর জামে মসজিদসহ জেলা শহর ও উপজেলার মসজিদে মসজিদে জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়।

এদিকে, খালেদা জিয়ার সুস্হতা কামনায় জুম্মা নামাজের পর বড় স্টেশন লঞ্চঘাট মরহুম আলহাজ্ব সাবের আলী গাজী প্রতিষ্ঠিত মাদ্রাসা রোডস্থ দারুল ইলুম ইসলামীয়া মসজিদ কমপ্লেক্সে দোয়া অনুষ্ঠিত হয় , মুসল্লীদের মাঝে তবারুক বিতরণ করা হয়।সেখানে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন মূলত চাঁদপুরের প্রতিটি মসজিদেই এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে  বিশেষজ্ঞ  ডাক্তারদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০