chandpurdarpan
২৯ নভেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাধারণ জনগণের আশারস্থল বেগম খালেদা জিয়া : ড. মো. জালাল উদ্দিন

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, সাধারণ জনগণের আশারস্থল হলেন বেগম খালেদা জিয়া। তিনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকে। আর তিনি অসুস্থ থাকলে বাংলাদেশ কাঁদে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে লুধুয়া গ্রামে নিজ বাড়িতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে মতলব উত্তর উপজেলায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বেগম জিয়ার অসুস্থায় সারাদেশ আজ থমকে আছে। দেশের এই সময়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো দলীয় সকল কার্যক্রম আপাতত স্থগিত রেখে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করুন। মহান আল্লাহ যাতে আমাদের নেত্রীকে সুস্থ করে জনগণের মাঝে ফিরিয়ে দেন।

মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া।

উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভুইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জল ফরাজী অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০