chandpurdarpan
২৭ নভেম্বর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আধুনিক প্রযুক্তি খামারিদের স্বাবলম্বিতার নতুন দুয়ার খুলেছে : নির্বাহী অফিসার নাজিয়া হোসেন

মো. মাসুদ রানা, শাহরাস্তি :

সারা দেশের মতো শাহরাস্তিতেও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) পৌর শহরের মেহের কালীবাড়ি মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও এলডিডিপি প্রকল্পের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়। মোট ৩০টি স্টল নিয়ে আয়োজিত এই প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, বিড়াল, কুকুর, কবুতর, খাদ্য ও ঔষধসহ বিভিন্ন উন্নত জাতের প্রাণী, আধুনিক প্রযুক্তিনির্ভর পশু পরিচর্যা পদ্ধতি এবং খামার ব্যবস্থাপনার মডেল উপস্থাপন করা হয়। নারী উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ মেলাটিকে ছিল প্রাণবন্ত ও সমৃদ্ধ।

 

মূল্যায়ন শেষে ৪টি ক্যাটাগরিতে ১২ জন বিজয়ীর মধ্যে সনদ ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন। ইউএনও নাজিয়া হোসেন বলেন, আধুনিক প্রযুক্তি খামারিদের স্বাবলম্বিতার নতুন দুয়ার খুলেছে। কৃষিনির্ভর বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টি নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

বিজ্ঞানসম্মত পশুপালন ব্যবস্থায় আজ বাংলাদেশ প্রাণিসম্পদ খাতে প্রায় স্বাবলম্বী হয়ে উঠেছে। খামারিরা সরকারি প্রণোদনা কাজে লাগিয়ে সফলতা অর্জন করছে। আজকের এই প্রদর্শনী খামারিদের অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, প্রাণিজ আমিষ সুষম পুষ্টির উৎস; এটি বেকারত্ব দূরীকরণ, নারীর ক্ষমতায়ন ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপজেলা প্রশাসন ভবিষ্যতেও এ খাতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাকসুদ আলম। তিনি বলেন, খামারিদের সফলতা তুলে ধরা, উন্নত জাতের পশু পরিচর্যা এবং আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে সচেতন করাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা,শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার পিপিএম বার,সাবেক প্রাণিসম্পদ অফিসার ডাঃ দুলাল চন্দ্র ঘোষ,প্রকৌশলী মাইনুল হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামছুল আমীন,কাজী ডাঃ নাজমুল সাকী,উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম,উপ -সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রুহুল আমিন,খামারি গিয়াস উদ্দিন, রবিউল আলম প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন অফিস সহকারী ইমরান হোসেন।

 

এছাড়া সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ মাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে প্রদর্শনীটি ছিল প্রাণবন্ত ও সফল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০