chandpurdarpan
২৭ নভেম্বর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী মূল্যবোদের মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর জেলা জমিয়তুল মুদাররেছিনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে সভায় বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আপনারা সবাইকে একটু বলবেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আমরা চেষ্টা করবো চাঁদপুরকে ভালো ভাবে তৈরি করতে। এক ঘরের সন্তান যদি ৫ জন হয় বাবা-মা সবাইকে সমান চোখে দেখে। আমাদের নেতা তারেক রহমানকে বলবো আপনি এ দেশের প্রধানমন্ত্রী হলে, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একই চোখে দেখবেন। ইসলামী মূল্যবোদের মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। আমার বিশ্বাস ওনি সবাইকে এক চোখে দেখবেন। আপনারা বেগম জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করবেন।

তিনি আরো বলেন, বিএনপি নির্বাচিত হলে খালেদা জিয়া প্রেসিডেন্ট হবে, তারেক রহমান প্রধানমন্ত্রী। এটি বিরল দৃষ্টান্ত একই প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। তবে আমি ঐদিনের অপেক্ষায় আছি, যেই দিন খালেদা জিয়া প্রেসিডেন্ট হবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে।

চাঁদপুর জেলা জমিয়তুল মুদাররেছিনের সভাপতি মাও. এ টি এম মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা ওলামা দলের সভাপতি মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, আহমাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও. মিজানুর রহমান, হোসেনপুর মাদ্রাসার অধ্যক্ষ মাও. মিজান উদ্দিন প্রমুখ। মতবিনিময় সভায় চাঁদপুর জেলা জমিয়তুল মুদাররেছিনের ২ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০