
স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ রবিউল হাসান। তিনি গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বর্তমানে দায়িত্বি পালন করছেন। রবিউল হাসান বিসিএস ২৫ ব্যাচ এর কর্মকর্তা।
চাঁদপুরের বর্তমান পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএমকে নিয়োগ দেয়া হয়েছে রাঙ্গামাটির পুলিশ সুপার হিসেবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে।
মন্তব্য করুন