chandpurdarpan
২৬ নভেম্বর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপি নেতা এমএ হান্নানের বহিস্কারের দাবিতে সংবাদ সম্মেলন

0-4480x2016-0-0-{}-0-12#

গাজী মমিন, ফরিদগঞ্জ :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানকে দল থেকে বহিস্কারের দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের ব্যানারে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন শেষে ইউএনওর বাসভবনের সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান। তিনি বলেন, জিয়া পরিবারের প্রতিটি সদস্য আমাদের কাছে বরণীয়। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে এই পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান শুক্রবার (২১ নভেম্বর) একই উপজেলার শোল্লা আশেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে একটি মতবিনিময় সভায় প্রকাশ্য তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও ঔদ্ধত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, তা অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য। আমরা তার অবিলম্বে দল থেকে বহিষ্কার দাবি করছি। ইতেমধ্যেই বিভিন্ন ইউনিয়নে তার বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তাই আজ আনুষ্ঠানিক ভাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করছি। আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নাছির উদ্দিন পাটওয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক এম এম টুটুল পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সুবিদপুর পশ্চিম ইউপির সাবেক চেয়রম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি সদস্য শফিকুর রহমান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মজিবুর রহমান, পেয়ার আহম্মদ, সাবেক যুগ্ম আহবায়ক শাওন পাঠান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুবেল হোসেন সর্দার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক হারুনুর রশিদ পাঠান,সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা শরীফ খাঁন, যুবদল নেতা আব্দুল মান্নান পাটওয়ারী, বিএনপি নেতা নাজির পাটওয়ারী, জাকির হোসেন, মানিক মেম্বার, দিদার হোসেন, মনির হোসেন প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেছেন।

উল্লেখ্য, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলার মাঠে কোনো মেলার আয়োজন করতে দেয়া হবে না : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুর জেলায় এইচএসসির চেয়ে পাসের হার বেশি আলিম ও ভোকেশনালে

২

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে পঁচা ইলিশ জব্দ ও জরিমানা

৩

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

৪

চাঁদপুরে সড়ক ও ফুটপাতের অবৈধ দখলদারদের চিহ্নিত করতে সড়ক বিভাগকে আদালতের নির্দেশ

৫

লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির হার বাড়ছে : চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

৬

চাঁদপুর ট্রাফিকের তিন মাসের অভিযানে ৩৫২৭ মামলা, জরিমানা আদায় ১ কোটি ৪ লাখ টাকা

৭

সড়ক নিরাপদ রাখতে সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন : জেলা প্রশাসক

৮

নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে মাছ শিকারে নদীতে নামছে

৯

চাঁদপুরে জেলেদের  বরাদ্দকৃত চাল চুরির ঘটনায় প্রতিবেদন চেয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

১০

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা চিকিৎসকের কার্যক্রম বন্ধের নির্দেশ

১১

চাঁদপুরে শব্দ দূষণ বিরোধী অভিযান ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ

১২

নজরুল-বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থীর সাফল্য

১৩

কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না, সে যত বড় প্রভাবশালীই হোক : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৪

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৪০ জেলে আটক ॥ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

১৫

এই দেশের উপর প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৬

আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৭

উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে : বেপজা’র নির্বাহী পরিচালক 

১৮

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৩৩ লাখ টাকা কেলেঙ্কারির অভিযোগে প্রধান শিক্ষকসহ বরখাস্ত ২

১৯

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে চির নিন্দ্রায় শায়িত  বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান

২০