chandpurdarpan
২৪ নভেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মতলবে বসতঘরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার :

মতলবে বসতঘরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে জেওরা খাতুন (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২২ নভেম্বর ২০২৫) দিবাগত রাত ৩টার দিকে মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর গ্রামে।

চৌধুরী বাড়ির বাসিন্দা, উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস ছাত্তার বিএসসি বলেন, শনিবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন জেওরা খাতুন। রাত আনুমানিক ৩টার দিকে ওই ঘরে আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ওই বৃদ্ধা চিৎকার করে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেও পারেননি। এক পর্যায়ে তিনি আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। জেওরা খাতুন গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুর রব চৌধুরীর স্ত্রী। তার দু ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। গত প্রায় ১০ বছর আগে তার স্বামী মারা যান। তারপর থেকে একটি টিনের দোচালা ঘরে অসুস্থ অবস্থায় জেওরা খাতুন একাই থাকতেন। তার সন্তানরা বিয়ে ও কাজের সুবাদে বাড়ির বাইরে থাকেন।

মৃত জেওরা খাতুনের বড়ো ছেলে মো. সোলাইমান বলেন, আগুনে পুড়ে আমার মা দুনিয়া থেকে এইভাবে চলে যাবে, তা কোনোদিন চিন্তাও করি নাই।

মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু পরে আমাদের জানানো হয়, সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহাম্মদ বলেন, বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ করেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০