chandpurdarpan
২৪ নভেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজ হওয়ার ৫দিন পর ডাকাতিয়া নদী থেকে অর্ধগলিত কিশোরীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট দর্জিবাড়ি এলাকায় ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর ফারজানা আক্তার ফাতেমা (১২) নামে কিশোরীর অর্ধগলিত মরদহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম ইকবাল হোসেন।

ফারজানা চাঁদপুর শহরের ৫ নম্বর কয়লাঘাট আবুল মিজির টিনশেড বাড়ির ভাড়াটিয়া মো. আলী হোসেন মৃধার মেয়ে। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার কাউনিয়া থানার পশ্চিম কাউনিয়া গ্রামে।

স্থানীয়রা জানান, সকালে একজন জেলে কচুরিপানার সাথে কিশোরীর মরদহ দেখে পাড়ের লোকজনকে জানায়। তারা থানায় বিষয়টি অবহিত করলে নৌ পুলিশ এসে দুপুরে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে। ওই সময় ওই কিশোরীর পিতা আলী হোসেন ঘটনাস্থলে এসে তার পরনের পোশাক দেখে মরদেহ সনাক্ত করে।

আলী হোসেন বলেন, গত বুধবার বিকেলে তার মেয়ে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়।

চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন আজাদ বলেন, গত ১৯ নভেম্বর বুধবার সন্ধ্যায় মেঘনা নদীর পুরান বাজার এলাকায় ট্রলার চালক মনির হোসেন ফারজানাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পর পাশের ট্রলারের চালকেরা মনিরকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম ইকবাল হোসেন বলেন, ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় হত্যা মামলার দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

এদিকে সংবাদ পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০