chandpurdarpan
১৯ নভেম্বর ২০২৫, ১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুর জেলায় প্রাথমিক শিক্ষার্থীর জন্যে ১২ লাখ ১৭ হাজার বই বরাদ্দ চেয়ে চিঠি প্রেরণ

বিশেষ প্রতিনিধি :

চাঁদপুরের ৮ উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগে আগামি ২০২৬ শিক্ষাবর্ষের জন্যে ১২ লাখ ১৭ হাজার ২শ ৪৭ কপি বইয়ের চাহিদা গণ ও প্রাথমিক শিক্ষা বিভাগে ইতোমধ্যেই প্রেরণ করা হয়েছে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদানের জন্যে এ চাহিদা প্রেরণ করা হয়েছে।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর জেলায় ৮ প্রকারের ১ হাজার ১শ ৫৬টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২লাখ ৫৮ হাজার শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১ হাজার ১ শ’ ৫৬টিই সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। চাঁদপুরে কিন্ডারগার্টেন স্কুলের সংখ্যা ৫শ ৫৫ টি এবং শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭৫ হাজার। জেলার প্রাথমিকের শিক্ষার্থী সংখ্যা-২ লাখ ৫৮ হাজ্রা ৩৪ জন।

সে মতে-চাঁদপুর সদরে সকল শ্রেণির ২ লাখ ৪২ হাজার ৭শ কপি, হাজীগঞ্জের ১শ ৩৫টি প্রাথমিক সাকুলের জন্যে ১ লাখ ৫১ হাজার ৪শ ৮২কপি শাহরাস্তিতে ১ লাখ ২৩ হাজার ৯শ কপি, মতলব উত্তরে ১ লাখ ৬৭ হাজার ৪শ ৪২ কপি, মতলব দক্ষিণে ১ লাখ ৬৯ হাজার ২ শ ৭২ কপি, ফরিদগঞ্জে ১ লাখ ৮৫ হাজার ৫শ ২৩ কপি,হাইমচরে ৫১ হাজার ১শ ২০ কপি এবং কচুয়ায় ১ লাখ ৭৬ হাজার ৯শ ৪০ কপি বইয়ের চাহিদা প্রেরণ করা হয়েছে।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সিনিয়র উচ্চমান সহকারী বলেন, ডিসেম্বরের সকল চাহিদাকৃত বই চাঁদপুরের এসে পৌঁছবে এবং ডিসেম্বরের মধ্যে স্ব-স্ব উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছানো হবে। বিভাগীয় নির্দেশনা মতেই বার্ষিক পরীক্ষা পরীক্ষার পদক্ষেপ নেয়া হবে।’সরকারি আদেশ পাওযা গেলে ২০২৫ সালের ১ জানুয়ারি সারাদেশের ন্যায় চাঁদপুরেও একই ভাবে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীগণের বই বিতরণ কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানা যায়।

২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপাতে ২শ ১ কোটি টাকা খরচ হবে বলে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে বলে জানা গেছে। এ প্রকল্পের আওতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪শ ৯১ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী এ তথ্য জানানো হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০