chandpurdarpan
১৬ নভেম্বর ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স

 

স্টাফ রিপোর্টার :

চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন (যুগ্ম সচিব)-এর পদোন্নতিজনিত বদলিতে বিদায় সংবর্ধনা জানিয়েছে চাঁদপুর জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

শনিবার (১৫ নভেম্বর) বেলা বারোটার সময় পুরানবাজার চেম্বার ভবনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও চাঁদপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়। সহ-সভাপতি তমাল কুমার ঘোষের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্রশাসক ও ডিডিএলজি মো. গোলাম জাকারিয়া। পরিচালক লিয়াকত হোসেন পাটোয়ারী, পরেশ চন্দ্র মালাকার, নাজমুল আলম পাটওয়ারী, গোপাল সাহা, চাঁদপুর রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আখন্দ প্রমুখ।

অনুষ্ঠানে ক্লিন চাঁদপুরের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, ব্যবসায়ী হাজী শাহজালাল শেখ, আনিছ বেপারী, আসলাম তালুকদার, নারায়ণ স্টোরের গোবিন্দ সাহা, দয়াময় ভান্ডারের প্রমোদ দাস, রাজলক্ষ্মীর শম্ভুনাথ সাহা, হাজী এন্টারপ্রাইজের ইমদাদ আহমেদ শেখসহ অন্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাও. আব্দুর রহমান ও গীতা পাঠ করেন ব্যবসায়ী কালা চাঁদ বণিক।

আলোচনা পর্ব শেষে বিদায়ী জেলা প্রশাসককে ব্যবসায়ীবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

বিদায়ী সংবর্ধিত অতিথি বলেন, চাঁদপুর চেম্বারে যারা আছেন তাদেরকে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের মত স্বপ্ন দেখতে হবে। শুধু সাধারণ ব্যবসা-বাণিজ্য করলেই চলবে না, তিন নদীর মিলনস্থল এই চাঁদপুর দেশের প্রসিদ্ধ নদীবন্দর। এখানে সহজ যোগাযোগ ব্যবস্থা রয়েছে। তাই আমি বলবো উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলা না হলে নদী বন্দরকেন্দ্রিক ব্যবসার প্রসার ঘটবে না। আমার চেষ্টা ছিলো শুধু ব্যবসায়ীগণ নয়, সকল সেক্টরকে জাগিয়ে তুলতে। আমাকে চাঁদপুরের ব্যবসায়ী মহল বিদায় বেলায় যে সংবর্ধনা জানিয়েছে, তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী বাংলাদেশে আমরা চাঁদপুরে এমন একজন জেলা প্রশাসককে পেয়েছি, যিনি তাঁর সাহসিকতা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে কর্মক্ষেত্রের সর্বস্তরের মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। সততা, সাহসিকতা, দক্ষতা, মানবিকতা ও উদ্ভাবনী মনোভাবের উজ্জ্বল এক দৃষ্টান্ত মোহাম্মদ মোহসীন উদ্দিন। তাঁর বিদায় আমাদের কাছে আনন্দের। কারণ, তিনি পদোন্নতি পেয়ে মন্ত্রণালয়ে যাচ্ছেন। আমরা তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০