chandpurdarpan
১৪ নভেম্বর ২০২৫, ১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমান এ দেশেন প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারই ফ্যামিলি কার্ড পাবে : শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের গণসংযোগ করলেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের ভোট চান।

গণসংযোগকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিবেন। বিএনপি সরকার গঠন করলে স্বাস্থ্য সেবাসহ পড়ালেখার ব্যাপারে সহযোগিতা করা হবে। আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আপনাদের সকল ধরনের সেবায় আমাকে পাবেন।  আপনাদেরকে বয়স্ক ভাতারসহ সকল প্রকার সহযোগিতার ব্যবস্থা করে দেওয়া হবে।

তিনি আরো বলেন, তারেক রহমান এ দেশেন প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারই ফ্যামিলি কার্ড পাবে। সেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে মহিলাদের জন্য। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় পন্য কম দামে পাওয়া যাবে।

গণসংযোগে জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, জেলা ছাত্রদলেন সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মো. খায়রুল বাশারসহ আশিকাটি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এদিন পুরো মৈশাদী ইউনিয়নজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ধানের শীষের পক্ষে স্লোগান, উচ্ছ্বাস ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। স্থানীয়রা জানান, তারা আন্দোলন ও আসন্ন নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০