chandpurdarpan
১২ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ শিক্ষাবিদ দেলোয়ার হোসেন চৌধুরীর ৩৬তম মৃত্যুবার্ষিকী 

স্টাফ রিপোর্টার : সাবেক মহকুমা শিক্ষা অফিসার ও ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়েল প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম দেলোয়ার হোসেন চৌধুরীর ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষে আগামী শুক্রবার বাদ আছর চাঁদপুর সরকারি কলেজ মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। দোয়া অনুষ্ঠানে সকল ধর্মপ্রাণ মুসল্লি ও সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আর টিভির স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী ও চাঁদপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনির চৌধুরী।
উল্লেখ্য, ১৯৮৯সালের ১২ নভেম্বর নাজিরপাড়াস্থ জাহানারা কটেজ নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। মরহুম দেলোয়ার হোসেন চৌধুরী অবসরপ্রাপ্ত মহকুমা শিক্ষা অফিসার ও ষোলঘর আদর্শ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। তিনি দৈনিক চাঁদপুর দর্পণ এর প্রতিষ্ঠাতা মরহুম ইকরাম চৌধুরী, দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আরটিভির স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী ও চাঁদপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনির চৌধুরীর পিতা।
এছাড়াও তাঁর ৬ ছেলের মধ্যে তিন ছেলে ঢাকা অবস্থান করছেন তারা হলেন সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবিএম শাহিদ হোসেন চৌধুরী, চ্যানেল আই’র সাবেক এক্সিকিউটিভ ম্যানেজার এএফএম আকবর হোসেন চৌধুরী, জামালপুর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বর্তমানে ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বাংলাদেশ এর অধ্যক্ষ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অর্থোপেডিক সার্জারী বিভাগ) হাঁড় জোড়া রোগ বিশেষজ্ঞ, ট্রমা ও স্পাইন সার্জন অধ্যাপক ডাঃ এ.এস.এম ইকবাল হোসেন চৌধুরী। তাঁর ৫ কন্যা মধ্যে চার কন্যা ইন্তেকাল করেছেন। বাকী ছোট কন্যা শাহরিয়া শিল্পী চৌধুরী বর্তমানে ঢাকা অবস্থান করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০