chandpurdarpan
৯ নভেম্বর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে পৃথক অভিযানে দুই শতাধিক যানবাহনে তল্লাশি

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জে পুলিশের সাথে সমন্বয়পূর্বক সেনা বাহিনী পৃথক চেক পোস্ট বসিয়ে ২৯০টি যানবাহনে তল্লাশি চালিয়েছে। এ সময় ২৯ মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। লাইসেন্স না থাকায় জব্দ করা হয় ৩টি গাড়ি। রোববার (৯ নভেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা পূর্ব বড়ালি মসজিদ সংলগ্ন ফরিদগঞ্জ-রায়পুর সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ১১০টি যানবাহনে তল্লাশি চালিয়ে চালক ও প্রাইভেটকার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপরদিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে যৌথ বাহিনী চেক পোস্ট বসিয়ে ১৮০টি যানবাহনে তল্লাশি চালায়। এ সময় মোটর সাইকেল চালক এবং প্রাইভেট গাড়ির মালিকের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের এবং ৩৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। লাইসেন্স না থাকায় জব্দ করা হয় ৩টি গাড়ি।
অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলার মাঠে কোনো মেলার আয়োজন করতে দেয়া হবে না : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুর জেলায় এইচএসসির চেয়ে পাসের হার বেশি আলিম ও ভোকেশনালে

২

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে পঁচা ইলিশ জব্দ ও জরিমানা

৩

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

৪

চাঁদপুরে সড়ক ও ফুটপাতের অবৈধ দখলদারদের চিহ্নিত করতে সড়ক বিভাগকে আদালতের নির্দেশ

৫

লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির হার বাড়ছে : চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

৬

চাঁদপুর ট্রাফিকের তিন মাসের অভিযানে ৩৫২৭ মামলা, জরিমানা আদায় ১ কোটি ৪ লাখ টাকা

৭

সড়ক নিরাপদ রাখতে সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন : জেলা প্রশাসক

৮

নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে মাছ শিকারে নদীতে নামছে

৯

চাঁদপুরে জেলেদের  বরাদ্দকৃত চাল চুরির ঘটনায় প্রতিবেদন চেয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

১০

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা চিকিৎসকের কার্যক্রম বন্ধের নির্দেশ

১১

চাঁদপুরে শব্দ দূষণ বিরোধী অভিযান ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ

১২

নজরুল-বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থীর সাফল্য

১৩

কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না, সে যত বড় প্রভাবশালীই হোক : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৪

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৪০ জেলে আটক ॥ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

১৫

এই দেশের উপর প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৬

আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১৭

উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে : বেপজা’র নির্বাহী পরিচালক 

১৮

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৩৩ লাখ টাকা কেলেঙ্কারির অভিযোগে প্রধান শিক্ষকসহ বরখাস্ত ২

১৯

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে চির নিন্দ্রায় শায়িত  বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান

২০