chandpurdarpan
৯ নভেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কল্যাণপুরে শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষের গণসংযোগে মানুষের ঢল

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগকে কেন্দ্র করে শনিবার বিকেলে সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন পরিণত হয় জনসমুদ্রে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে তিনি ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করেন।

ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে টানা গণসংযোগে অংশ নেন তিনি। প্রথমে কল‍্যাণপুর ইউনিয়নের কাঠেরপুল থেকে শুরু হয়। পরে রঙ্গেরগাও, পাথালিয়া, কল‍্যাণ্দী, ডাসাদী ঢিলা রমোড় এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আগামী ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাই একটু কষ্ট করুন। কষ্ট করে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে হবে।  সবাইকে ধৈর্যের সাথে সুন্দরভাবে মানুষের সাথে কথা বলতে হবে।

গণসংযোগে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম মাস্টারসহ কল্যাণপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পুরো কল্যাণপুরজুড়ে এদিন ছিল স্লোগানের ঢল। ধানের শীষের পক্ষে উচ্ছ্বাস ও স্লোগানে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। স্থানীয় জনগণ জানান, তারা আন্দোলন ও নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।

জনগণের এই স্বতঃস্ফূর্ত সমর্থন কল্যাণপুর ইউনিয়নে বিএনপির শক্ত ঘাঁটির ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০