chandpurdarpan
৭ নভেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্ম অবমাননাকারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার : আল্লাহ এবং রাসুল (সাঃ)কে নিয়ে কটুক্তির ঘটনায় চাঁদপুরের ওলামা মাশায়েখ এবং সনাতন ধর্মের নেতৃবৃন্দের যৌথ সম্প্রীতিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের পুরানবাজারস্থ চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভবনের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় চাঁদপুরে হিন্দু-মুসলমানসহ সকল ধর্মে মানুষের হাজার বছরের সম্প্রীতিক ঐতিহ্য, পারস্পরিক ভাতৃত্ব এবং সহাবস্থানকে সুদৃঢ় রাখতে ধর্মীয় মুরুব্বীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে তাকে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতার করার আশ্বাস ব্যক্ত করেন। তবে এক্ষেত্রে কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয়, সেজন্য সাধারণ ধর্মপ্রাণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়।
যৌথ সম্প্রীতিক সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা মাওলানা খাজা আহমদ উল্লাহ, সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন, সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা তোফায়েল আহমেদ, সহ-সাধারণ সম্পাদ মুফতি শাহাদাত হোসেন কাসেমী, মাওলানা মাইনুল ইসলাম, মুফতি ইব্রাহিম মাদানী, প্রচার সম্পাদ হাফেজ ক্বারী আব্দুর রশিদ আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইম, সহ প্রচার সম্পাদক মাওলানা আশিকে এলাহী, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, পরেশ মালাকার, সাধারণ সম্পাদক তমল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, সদস্য সচিব মানিক লাল ঘোষ, চাঁদপুর শ্মশান কমিটির সভাপতি খোকন পোদ্দার প্রমুখ।
হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন বলেন, গত কয়েক দিন আগে পুরানবাজারে একজন হিন্দু যুবক কর্তৃক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ)কে কটুক্তির ঘটনা ঘটেছে। এতে আমাদের হৃদয়ে আঘাত লেগেছে। ভবিষ্যতে কেউ যাতে এমন কাজ না করে এজন্য আজকে আমরা সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসেছি। আমরা উভয় পক্ষ সম্মত হয়েছি, আগামীতে কেউ যদি এমন দুঃসাহস দেখায়, তাহলে সবাই মিলে তাকে আইনের আওতায় তুলে দিবো। পাশাপাশি সবোর্চ্চ শাস্তি নিশ্চিতে প্রশাসনকে সহযোগিতার করবো। তবে কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয়।
হেফাজতে ইসলাম নেতা এবং ঐতিহাসিক পুরানবাজার জামে মসজিদের খতিব মুফতি ইব্রাহিম মাদানীবলেন, আমরা সনাতন ধর্মের নেতৃবৃন্দকে আশ্বস্ত করছি যে, তাদের ধর্মের সকলে আমাদের কাছে নিরাপদ। আমাদের মাঝে অতীতে যেই সম্প্রীতি ছিল, আগামীতেও তা শতভাগ বজায় থাকবে। উনারাও যেন তাদের সম্প্রদায়ের মানুষদের বলে দেয়, কেউ যেন আমাদের নবীজি, ইসলাম এবং কোরআন নিয়ে বিরুপ মন্তব্য না করে। যদি কেউ করে তাহলে উনারাও পদক্ষেপ নিবেন। কোনো স্বার্থান্বেষী মহল যেন এই সম্প্রীতি ও শান্তি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, বলেন, আজকে আমরা চাঁদপুরের ওলামা মাশায়েখদের সাথে আলোচনা সভায় মিলিত হয়েছি। সভায় উভয় পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত হয়েছে, আইন কারো হাতে তুলে নেয়া যাবে না। কেউ যদি ধর্মী নিয়ে কটুক্তি করে তাহলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে। এসব ঘটনাকে কেন্দ্র করে যেন আমাদের মাঝে কোন ভুল বোঝাবুঝি না হয়। আমরা হিন্দু-মুসলমান চাঁদপুরে মিলেমিশে বসবাস করি। একে অন্যের ধর্মীয় উৎসবে পাশে থাকি। এই সম্প্রীতি কাউকে নষ্ট করতে দিবো না। আমরা আরো বড় পরিসরে আমাদের ধর্মের মানুষদের সাথে বসে তাদের বোঝাবো, কেউ যেন ধর্ম অবমাননাকর কিছু না করে।
চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ বলেন, আজকে আমরা উভয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ একসাথে আলোচনায় বসেছি। ওলামা মাশায়েখগণ আমাদের আশ্বস্ত করেছেন যে, আমাদের সম্প্রদায়ের সকল মানুষ তাদের কাছে নিরাপদ এবং ভাতৃত্বের বাঁধনে থাকবে। কিছু দুষ্ট লোক যে বিশৃঙ্খলা করছে, তাদের বিরুদ্ধে আমরা সবাই মিলে ব্যবস্থা গ্রহণ করব। তবে কেউ আইন নিজের হাতে তুলে নিব না, এ বিষয়ে আমরা একমত হয়েছি।
উল্লেখ্য, মহান আল্লাহ ও মহানবীকে নিয়ে ফেসবুক মেসেঞ্জারে কটূক্তি করায় গত ৩ নভেম্বর পুরাণবাজার নিতাইগঞ্জ এলাকা থেকে জয় বর্মণ নামের এক যুবককে আটক করে আইন-শৃঙ্খলাবাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ ধর্মপ্রাণ মানুষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০