chandpurdarpan
৬ নভেম্বর ২০২৫, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে তিন দিন ধরে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ

গাজী মমিন, ফরিদগঞ্জ ঃ চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশিদকে পরিবর্তনের দাবিতে তিন দিন ধরে বিক্ষোভ করছেন দলীয় মনোনয়নপ্রত্যাশী ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের অনুসারী নেতা-কর্মীরা। বুধবার (৫ নভেম্বর) সকাল থেকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলার বাসস্ট্যাণ্ড এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে তাঁরা বিক্ষোভ করছেন।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ মনোনয়ন পান। এই আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান।
মনোনয়ন ঘোষণার পর থেকে হারুনুর রশিদের মনোনয়ন বাতিল করে এম এ হান্নানকে মনোনয়ন দেওয়ার দাবিতে দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষোভ করেন হান্নানের সমর্থকেরা। পরদিন সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত তাঁরা একই স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। গতকাল বুধবার তৃতীয় দিনের মতো সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত আন্দোলন করেছে এমএ হান্নানের সমর্থক নেতা-কর্মীরা।
বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান দুঃসময়ে বিএনপির নেতা-কর্মীদের পাশে ছিলেন। আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁকে এই আসনে মনোনয়ন দিতে হবে।
সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন বলেন, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপি ও সাধারণ জনগণের যোগ্য প্রার্থী এম এ হান্নান। কিন্তু দল থেকে হারুনুর রশিদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাঁরা দ্রুত হারুনুর রশিদকে প্রত্যাহার করে এম এ হান্নানকে দলীয় প্রার্থী ঘোষণা করার দাবি জানান।
জানতে চাইলে হারুনুর রশিদ এ প্রতিবেদককে বলেন, এটি দলের শৃঙ্খলাবিরোধী কাজ। আমি এ ব্যাপারে প্রশাসন ও জেলা বিএনপির সহযোগিতা চেয়েছি।
এ বিষয়ে এম এ হান্নান বলেন, আমি ফেসবুক ও মিডিয়ায় দেখেছি, মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলন করছেন দলের নেতা-কর্মীসহ সাধারণ জনগণ। আমি তাঁদের দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলন বন্ধ রাখতে বলেছি।
এদিকে বিক্ষোভের কারণে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় বিক্ষুব্ধ নেতা-কর্মীদের শান্ত করার চেষ্টা করছি। তাঁদের বুঝিয়ে সড়কে যান চলাচলের ব্যবস্থা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০