chandpurdarpan
৫ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে ধানের শীর্ষকে বিজয়ী করবো : আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন

শামসুজ্জামান ডলার, মতলব উত্তর ঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছি। দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করেছি। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমাকে মনোনয়ন দেওয়ায় আমাদের আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। দল আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে তার প্রতিদান হিসেবে সকলের সহযোগীতায় এ আসনটি আমরা বিএনপিকে উপহার দিবো। সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে ধানের শীর্ষ কে বিজয়ী করবো ।
মঙ্গলবার (৪নভেম্বর) চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ)আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিনের মা-বাবা, বিএনপির প্রায়াত নেতাদের কবর জিয়ারত ও পথ সভায় উপরোক্ত কথা গুলো বলেন।
তিনি আরোও বলেন, বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে, যাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ আমাকে এ পর্যন্ত আসতে শক্তি জুগিয়েছে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। বিএনপির একটি বড় দল। এ দল থেকে অনেক যোগ্য ব্যক্তি মনোনয়ন চেয়েছেন। কিন্তু দল মনোনয়ন দিবে একজনকে। দলের স্বার্থে সকল এখন ঐক্যবদ্ধ হতে হবে। সকলে এক সাথে মিলে দলের বিজয় নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা  বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম ও আব্দুল গনি তপাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন ও তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু প্রধান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সভাপতি মুজাইদুল ইসলাম কিরন, মতলব উত্তর উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) রাসেদ জামান টিপু, ছেংগারচর পৌর যুবদলের আহবায়ক উজ্জ্বল ফরাজিসহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০