chandpurdarpan
৫ নভেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তরুন প্রজন্মের স্বপ্ন ও তারেক রহমান

॥ অ্যাডঃ সলিম উল্যা সেলিম ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে ৪০ শতাংশ তরুন প্রজন্মের ভোট। যারা জীবনে একবারও ভোট দিতে পারেনি। সেই তরুন প্রজন্ম এখন রাজনীতির বড় ভরসা। আবার ভবিষ্যতে ভোটের বড় অজানা সমিকরণও। তাদের মনোভাব আকাংখা স্বপ্ন ও সিদ্ধান্ত সবই এখন রাজনৈতিক দলগুলোর কৌতুহলের কেন্দ্রবিন্দু।
তরুন প্রজন্মের স্বপ্ন ভবিষ্যৎ কর্মসংস্থান, মানসম্মত উৎপাদন মুখী শিক্ষা, মেধার মূল্যায়ন, মুক্ত স্বাধীন মতপ্রকাশের পরিবেশ আধুনিক প্রযুক্তি ও কারিকুলাম সমৃদ্ধ ভবিষ্যৎ দক্ষ জনশক্তি তৈরী এবং দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত নিরাপদ নাগরিক জীবন। অথচ বাংলাদেশের রাজনীতি এখনো পুরনো প্রতিশোধ, সংঘাত ও ক্ষমতার লড়াইয়ে আবর্তিত হচ্ছে বলেই তরুন প্রজন্মকে রাজনীতি বিমুখ হয়ে নতুন মত ও পথ খুঁজছে।
মহান স্বাধীনতা যুদ্ধের পর সেই সময়ের নতুন প্রজন্মের স্বপ্নকে ধুলিষ্যাত করা হয়েছে। কিন্তু দীর্ঘ ১৭ বছরসহ ’২৪ এর ৩৬ জুলাই গণঅভ্যূত্থানের জন আকাংখাকে কোন অবস্থাতেই উপেক্ষা করা যাবে না।
বাংলাদেশের রাজনীতির আকাশে এমন এক প্রজন্ম উঠে এসেছে যাহারা কোন অন্ধ আনুগত্যে বিশ্বাস করে না। প্রতিবেশীকে সমমর্যাদায় দেখতে শিখে গেছে। তারা কোন পরাশক্তির কাছে নীতি স্বীকার করতে চায় না। প্রতিবেশী প্রীতি যদি রাষ্টনীতি হয় বা ভোটের কৌশল হয় তা হলে নতুন প্রজন্মের আস্থার চিড় ধরবে এবং রাজনৈতিক দলগুলো প্রাসঙ্গিকতা হারাবে।
তরুন প্রজন্ম চায় নতুন রাজনৈতিক চর্চা ও কৌশল যেখানে থাকবে জাতীয় স্বার্থের অঙ্গীকার। আজকের তরুণ ভোটাররা বর্তমানে রাজনীতি বিচার করে আবেগে নয় বাস্তবতায়। তারা এমন রাজনীতি চায় যেখানে দলীয় স্বার্থ নয় দূর্নীতি নয় থাকবে শুধু দেশের বৃহত্তর স্বার্থ। কাজেই যেই দল ভারতসহ বিদেশের তুষ্টি, ফ্যাসিষ্টের পূর্র্ণবাসনের চেষ্টা করবে তাদের প্রতি তরুন প্রজন্মের বিদ্রাহ বেড়ে যাবে। এ কথাটি যে দল বুঝবে না সেই দলের ভবিষ্যৎ এক অজানা অন্ধকারে ডুবে যেতে পারে।
৫ইং আগষ্টের আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের রাজনীতির মূল পাটাতনই উল্টে গেছে। ৫ আগষ্টের পর তরুন প্রজন্ম ভয় পেতে ভুলে গেছে। তারা নির্ভয়ে প্রশ্ন করতে শিখে গেছে উত্তর সঠিক দিতে না পারলে প্রত্যাখাত হবে।
রাজনীতির অভিজ্ঞতা বলে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে তরুন প্রজন্মরাই সম্ভাবনার কেন্দ্র হয়ে রাজনীতিতে আস্থা ফিরিয়ে এনে জন্ম দিতে পারে নতুন রাজনৈতিক সংস্কৃতি। তরুন প্রজন্মের ৪০ শতাংশ ভোটার চায় তাদের একটি ভোট দেশের মোড় ঘুরিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করবে।
অতএব তরুন প্রজন্মকে আকৃষ্ট করতে তাদের স্বপ্নকে সর্বাঙ্গে গুরুত্ব দিতে হবে। তরুন প্রজন্মের আকাংখা পুরনো রাজনীতির বস্তা পচা গন্ডি থেকে বেড়িয়ে রাজনীতি গণমানুষের হয়ে কথা বলবো তবেই তরুণ প্রজন্মের আস্থা অর্জন করা সম্ভব হবে। পুরনো রাজনীতির অপসংস্কৃতি কে নতুন প্রজন্ম দূরিভূত করতে বদ্ধ পরিকর। নতুবা অস্বস্তির সময় আরো দীর্ঘ হবে।
তরুন প্রজন্মের স্বপ্নকে ধারন করেই বিএনপি সামনে এগুচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুন প্রজন্মের তারুনোদ্বীপ্ত নেতা জনাব তারেক রহমা তরুণ প্রম্প্রদায়ের স্বপ্ন বাংলাদেশ তিলে তিলে উপলব্ধি করছেন বলেই তাদের স্বপ্ন পূরণে ভঙ্গুর রাজনীতির বদলে নতুন এক রাজনৈতিক সনদ তৈরী করছে যার নাম “রাষ্ট মেরামত” যার ভেতরে শুধু তরুন প্রজন্মের স্বপ্নই গাঁথা নয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, আবাল বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক জনতার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের স্বপ্ন বুনা আছে যা বাস্তবায়ন শুধু সময়ের ব্যপার মাত্র। এজনই তিনি আহ্ববান জানিয়েছেন-
“নতুন প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০