chandpurdarpan
৪ নভেম্বর ২০২৫, ১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহরাস্তিতে চোরাই মালামাল  উদ্ধার, অভিযুক্ত যুবক আটক

মোঃ মাসুদ রানা, শাহরাস্তি ঃ শাহরাস্তিতে চোরাই মালামালসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর ২০২৫) রাতে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের বড়ুয়া (বেপারী বাড়ি) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার, পিপিএম(বার)- এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আল আমিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নিয়মিত চুরির মামলার আসামি শাহ আলম (৩০)-কে তার নিজ বসতঘর থেকে গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার ইমাম হোসেনের পুত্র।
অভিযানে শাহ আলমের ঘর থেকে চোরাইকৃত দুইটি মোবাইল ফোন ও চুরিকাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর ২০২৫ তারিখ রাত ১০টা থেকে ভোর ৫টার মধ্যে জনৈক বাদীর বসতঘরের উত্তর-পশ্চিম কোণে সিধ কেটে ঘরে প্রবেশ করে চোরেরা শোকেসের তালা ভেঙে নগদ ১,৪০,০০০ টাকা, প্রায় ১,৪০,০০০ টাকার স্বর্ণের কানের দুল (এক জোড়া, আট আনি ওজন) এবং দুইটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। ঘটনার পর বাদী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-০২, তারিখ-০১ নভেম্বর ২০২৫; জিআর নং-১৭০; ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোডে মামলা রুজু করা হয়।
তদন্ত কর্মকর্তা জানান, প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে আসামি শাহ আলমকে গ্রেফতার করা হয়। পরদিন রবিবার পুলিশ স্কর্টের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০