chandpurdarpan
৩ নভেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মফিজুল ইসলাম চৌধুরী আর বেঁচে নেই

গাজী মমিন,ফরিদগঞ্জ ঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক ২ বারের নির্বাচিত চেয়ারম্যান, চাঁদপুর জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি মফিজুল ইসলাম চৌধুরী (৭৫) আর বেঁচে নেই। শনিবার (১ নভেম্বর ২০২৫) দিবাগত রাত ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। (ইন্নাল্লিাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, রোববার (২ নভেম্বর) বাদ আছর সুবিদপুর গ্রামের চৌধুরী বাড়িতে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ছাত্রজীবন থেকে উঠে আসা প্রবীণ বয়স পর্যন্ত মফিজুল ইসলাম চৌধুরী রাজনীতি ও সমাজসেবায় কৃতিত্বের সাথে অবদান রাখায় তাঁর মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের মাতম বইছে। তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন  পাটওয়ারী, কাজী রফিক, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য হুমায়ুন কবির বেপারী, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এপেক্স মনির হোসেনসহ উপজেলা বিএনপি,পৌর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০