chandpurdarpan
৩ নভেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুর শহর পুনর্বাসন প্রকল্পে ধীরগতি যত্রতত্র ব্লক ফেলায় ভোগান্তি

অমরেশ দত্ত জয় : প্রমত্তা মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষায় শুরু হওয়া চাঁদপুর শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে। এরমধ্যে যত্রতত্র ব্লক ফেলার অভিযোগ এনে ভোগান্তিতে পড়ার কথা জানালেন নদী পার এলাকায় বসবাসকারীরা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, সমস্যা সমাধানে অচিরেই পুরোদমে কাজ শুরু হবে এবং প্রকল্পের নির্দিষ্ট সময়েই কাজ শেষ করা সম্ভব হবে। ২ নভেম্বর রোববার শহরের পুরানবাজার হরিসভা এলাকায় গেলে স্থানীয়রা তাদের ভোগান্তির কথা বলেন।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য ও স্থানীয়দের ভাষ্যে দেখা যায়, স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে চাঁদপুর শহরে নদী ভাঙনরোধে তৈরি করা হয়েছে শহররক্ষা বাঁধ। তবে, ভাঙনের মুখে তা রয়ে গেছে নীরব দর্শক হয়ে। ভাঙনরোধে ১৯৭২ সাল থেকে ২০০৮ পর্যন্ত দেড়শ কোটি টাকা ব্যয়ে চাঁদপুরের নতুনবাজার এলাকায় ১৭শ’ ৩০ মিটার শহররক্ষা বাঁধ নির্মাণ করা হয়। পরবর্তীতে ২০০৯-২০১০ সালে আরো ২৫ কোটি টাকা ব্যয়ে পুরান বাজার এলাকার ১৬শ’ ৩০ মিটার বাঁধ নির্মাণ করা হয়। এরপর থেকেই বদলাতে থাকে ভাঙনের চিত্র। তবে দীর্ঘ দিন সংস্কার কাজ না হওয়ায় প্রায় প্রতি বর্ষায় ভাঙন দেখা দিত বাঁধে। বিশেষ করে ২০১৯ সাল থেকে বাড়তে থাকে ভাঙনের তীব্রতা। তবে বর্তমানে, বাঁধ সংস্কারের কাজ শুরু হলেও তা চলছে ধীরগতিতে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য ও স্থানীয়দের ভাষ্যে আরও জানা যায়, চাঁদপুর শহরের নতুন বাজার লঞ্চঘাট থেকে পুরানবাজার রনগোয়াল এলাকা পর্যন্ত প্রায় ৩৩৬০ মিটার এলাকায় এই শহর রক্ষা বাঁধের কাজ শেষ হলে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ উপকৃত হবে। প্রকল্পে ব্যয় হচ্ছে ৮২৭ কোটি টাকা। প্রকল্পে প্রায় ২৩ লাখ বিভিন্ন সাইজের ব্লক, ১০ লাখের অধিক জিওব্যাগ ও ২৯ হাজার মিটার জিও পাইপ ব্যবহার করা হচ্ছে। বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শেষ হয়ে এখন চলছে পাথরের তৈরি ব্লক ডাম্পিং করা। কাজটা যেন মান সম্মত এবং টেকসইভাবে শেষ হয় সে দাবী সবার।
স্থানীয় নদীপাড় এলাকার বাসিন্দারা বলছেন, ব্লকগুলো কর্তৃপক্ষরা যত্রতত্র ফেলছে। এতে করে নদীতে নেমে গোসলসহ যাবতীয় কাজ করতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এজন্য প্রয়োজনে তাদের ডিজাইন প্লানে পরিবর্তন এনে দ্রুত সংস্কার কাজ শেষের দাবী সবার।
এ বিষয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম বলেন, প্রকল্পের ২২% কাজ শেষ। এই প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে তা বাস্তবায়ন ও মনিটরিংয়ের জন্য ডিপার্টমেন্টের নিজস্ব টাস্ক ফোর্সসহ ফিজিক্যালি ও ভিডিওর মাধ্যমে তদারকি চলছে। চাঁদপুর শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্পে মোট ১৯টি প্যাকেজে কাজ করছে একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ এর মে মাসে শুরু হওয়া এই প্রকল্পের কাজের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৭ সালের জুন মাসে। দ্রুতই পুরোদমে কাজ শুরু হবে তাতে আশা করছি যথাসময়ে কাজ শেষ করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০