chandpurdarpan
২ নভেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুর শহরে যানজট নিরসনে স্বেচ্ছায় ট্রাফিকের দায়িত্ব পালন করার উদ্যোগ

স্টাফ রিপোর্টার : শহরে যানজট নিরশনে স্বেচ্ছায় ট্রাফিকের দায়িত্ব পালন করার উদ্যোগ নিয়েছে চাঁদপুর ব্যাটারী চালিত ইজিবাইক পরিবহন মালিক শ্রমিক ঐক্য ইউনিয়ন। শুক্রবার রাতে শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে সংগঠনের নেতৃবৃন্দের হাতে ইউফর্ম (কটি সম্বলিত) গায়ে পড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, ইজিবাইক পরিবহন মালিক শ্রমিক ঐক্য ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ গাজী, সহ-সভাপতি মাহবুব আলম সুমন, মো. নজরুল ইসলাম পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক হানিফ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক টিটু সরকার, সদস্য মিন্টু হাওলাদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সংগঠনের এই সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শহরের যানজট শুধু প্রশাসনের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যদি সচেতন হয় এবং অংশগ্রহণ করে, তাহলে চাঁদপুর হবে শৃঙ্খলাপূর্ণ একটি সুন্দর শহর। ইজিবাইক চালকদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়।
সংগঠনের সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, আমরা মানিক ভাইয়ের অনুপ্রেরণায় সমাজের কল্যাণে কিছু করতে চেয়েছি। শহরের প্রধান প্রধান সড়কগুলোতে আমাদের প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক নিয়মিতভাবে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবে। যানজট নিরসন ও সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
এই উদ্যোগের মাধ্যমে চাঁদপুর শহরের ব্যাটারী চালিত ইজিবাইক চালকরা শুধু পরিবহনের অংশীদার নয়, বরং সমাজ উন্নয়ন ও জনসেবার ক্ষেত্রেও এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০