chandpurdarpan
২ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক থেকে পরিত্রাণের সবচেয়ে ভালো মাধ্যম খেলাধুলা : পুলিশ সুপার 

0-4024x1784-0-0-{}-0-12#

ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন
গাজী মমিন,ফরিদগঞ্জ ঃ খেলাধুলা জীবন উপভোগের অন্যতম মাধ্যম। এটি আমাদের নেতৃত্ব দেওয়া শেখায়। অধ্যাবসায় ও সহনশীলতার পাশাপাশি হার ও জিত মেনে নেওয়ার মনন তৈরি করে। চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম বার শনিবার (১ নভেম্বর ২০২৫) বিকেলে এসব কথা বলেছেন।
ফরিদগঞ্জ আবিদুর রেজা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫’ এর উদ্বোধনী প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পুলিশ সুপার বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজের জন্য মাদক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটি থেকে পরিত্রাণের উপায় হিসেবে সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো। তরুণদের খেলাধুলায় বেশি করে মনোনিবেশ করতে হবে। এ জন্য আমাদের খেলার মাঠ দরকার, তাদের খেলাধুলার পরিবেশ তৈরি করে দেওয়া দরকার। যুবসমাজকে মারণফাঁদ মাদকের হাত থেকে মুক্ত রাখতে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। এ খেলায় অভ্যস্ততা তৈরি হলে একদিকে আমাদের যুবসমাজ উপকৃত হবে, তেমনি বিশ্ব দরবারে দেশের সম্মানও বাড়বে। সুস্বাস্থ্যের উত্তম মাধ্যম হল খেলাধুলা। খেলাধুলা মনকে প্রফুল্ল করে। মাদকসহ যাবতীয় অসামাজিক কার্যকলাপ থেকে যুব সমাজকে দূরে রাখে।
তিনি আরও বলেন, ফরিদগঞ্জ স্পোর্টস একাডেমি কর্তৃক  ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের যে সাহস দেখিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। ১৬টি দল নিয়ে প্রায় মাস ব্যাপি আয়োজন খুবই গুরুত্ব বহন করে। অর্থাৎ আগামী একমাস ফরিদগঞ্জের যুবসমাজ ও ক্রীড়া প্রেমিরা এই টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত থাকবে। যার ভালো প্রভাব অবশ্যই আমাদের সমাজ ব্যবস্থায় প্রড়বে। আমি টুর্নামেন্টের সফলতা কামনা করছি। একই সাথে এই টুর্ণামেন্টের শ্লোগানও গুরুত্ববহ। নৈতিক শিক্ষাকে এগিয়ে নিতে টুর্ণামেন্ট ভুমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
টুর্ণামেন্টের উদ্বোধন করেন, পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার। তিনি বলেন, আমি ছাত্র কল্যাণ ট্রাস্ট নিয়ে দীর্ঘদিন কাজ করে চলছি। সাবেক রাষ্ট্রপতি, বর্তমান প্রধান উপদেষ্টা, বর্তমান শিক্ষা উপদেষ্টাসহ সকলের কাছে আমি ছাত্র কল্যাণ ট্রাস্টের মাধ্যমে শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে একটি মানসম্মত শিক্ষা কমিশন গঠনের লক্ষে কথা বলে চলেছি। বিগত সরকার আামাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। শিক্ষার্থীকে ডিম ভাজি ও  আলু ভর্তা তৈরির রেসিপি শেখানোর নামে শিক্ষাকে নিয়ে খেলায় মেতেছিলো। কিন্তু গণঅভ্যুত্থান আমাদের রক্ষা করেছে। এখন সময় প্রকৃত শিক্ষাকে এগিয়ে নেয়া।  ছাত্র কল্যাণ ট্রাস্ট সেই কাজ করে যাচ্ছে।
আয়োজক কমিটির আহ্বায়ক নুরুন্নবী নোমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হাসান, ফরিদগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্ম শাহআলম, সাবেক  পৌর মেয়র মঞ্জিল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ। উদ্বোধনী খেলায় খাজুরিয়া স্পোর্টস একাডেমি  এসএসসি ব্যাচ’১৯ এর মুখোমুখি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০